তুলা চাষ নিয়ে ব্র্যাকের জাতীয় সংলাপ
দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে সক্ষম ও অর্থনৈতিকভাবে লাভজনক ফসল হিসেবে তুলা চাষ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। অথচ, দেশের বস্ত্রশিল্পে ব্যবহৃত তুলার প্রায় ৯৭ ভাগই আমদানি করতে হয়, যার জন্য বছরে ৩০০ কোটি ডলারের বেশি ব্যয় করতে হচ্ছে।
‘তুলাবিষয়ক জাতীয় সংলাপ: জলবায়ু-অভিযোজিত ফসল হিসেবে ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আজ বৃহস্পতিবার ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন কর্মসূচি (সিইআইপি) এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে দেশে তুলা উৎপাদনের পথে বিদ্যমান কাঠামোগত বাধাগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি নীতি, গবেষণা, অর্থায়ন, সম্প্রসারণসেবা, বাজার উন্নয়ন এবং ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনায় বাস্তবসম্মত করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) মো. রেজাউল আমিন বলেন, সবদিক থেকেই তুলা একটি ইতিবাচক ফসল। কৃষকদের আর্থিক লাভের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে তুলা চাষ। এই খাতে অনেকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সরকার তুলা চাষে কৃষকদের প্রণোদনা দিচ্ছে।
ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন কর্মসূচি এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব এলাকায় কৃষিকাজ বাধাগ্রস্ত হয়েছে, সেখানে জলবায়ু সহনশীল ফসল হিসেবে তুলা ভালো বিকল্প। সরকারি-বেসরকারি অংশীজনেরা একত্রে কাজ করলে দেশে তুলা চাষ বাড়ানো সম্ভব।
কটনকানেক্ট সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেডের জ্যেষ্ঠ কৃষিতত্ত্ব উপদেষ্টা ও পরামর্শক এবং তুলা উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে আনুমানিক ২ লাখ বেল (প্রতি বেলে ২২০ কেজি) তুলা উৎপাদিত হয়, যা জাতীয় চাহিদার ২ শতাংশের মতো। তুলা একটি কার্বন পজিটিভ ফসল। একবছর আগে সরকার তুলাকে কৃষিপণ্য ঘোষণা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির মানিকছড়ির তুলা চাষী মিতালী চাকমা। তিনি বলেন, তুলা উন্নয়ন বোর্ড থেকে বীজ ও প্রশিক্ষণ পেয়েছিলাম। তিন বছর ধরে তুলা চাষ করছি। কৃষকদের মধ্যে তুলা চাষ নিয়ে বেশ আগ্রহ রয়েছে। প্রয়োজনীয় সহায়তা পেলে পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বাড়বে।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, তুলা উৎপাদনের চ্যালেঞ্জ কেবল চাষাবাদসংক্রান্ত নয়। জমি ব্যবহারের ক্ষেত্রে তুলাকে ধান, তামাক ও উচ্চমূল্যের শীতকালীন সবজির সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। তুলা সংগ্রহের কাজও মূলত হাতে করা হয়। পাশাপাশি কৃষকেরা অর্থায়ন, কৃষি উপকরণ, সম্প্রসারণসেবা, সংরক্ষণ, জিনিং বা বীজ থেকে তুলার আঁশ আলাদা করা এবং নিশ্চিত বাজারসুবিধার ক্ষেত্রে নানা ঘাটতির মুখোমুখি হন।
আলোচনায় বরেন্দ্র অঞ্চল, উপকূলীয় লবণাক্ত এলাকা, চর ও পার্বত্য চট্টগ্রামসহ জলবায়ু-ঝুঁকিপ্রবণ অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা তুলে ধরা হয়। তাপ ও খরা সহনশীল ফসল হিসেবে তুলা চাষে ধানের তুলনায় কম পানি প্রয়োজন। ফলে উপযুক্ত জমিতে এই ফসল নতুন জীবিকার সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে নির্বাচিত কিছু অঞ্চলে তামাক চাষের পরিবর্তে তুলা কৃষকদের জন্য আরও টেকসই বিকল্প হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে রাখেন সিইআইপি-এর কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ ড. আবেদ চৌধুরী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্যাংক এশিয়া, প্রাইমার্ক ও উইগ্রোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
(পিআর/এসপি/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








