সোনালী আঁশে সোনালী সম্ভাবনা
সোনাতলায় ৫১ কোটি টাকার পাট বিক্রির আশা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় পাটের বাম্পার ফলনে ফুরফুরে মেজাজে রয়েছেন এই অঞ্চলের কৃষক। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনার ফলে উৎপাদন ভালো হওয়ায় একেবারেই কৃষকেরা স্বস্তিতে রয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, চলতি মৌসুমে পাট বিক্রি করে কৃষকের ঘরে প্রায় ৫১ কোটি টাকার অর্থ আসতে পারে। এবার উল্লেখযোগ্য জাতগুলো সমুহমহারাষ্ট্র, রবি-১, বঙ্গবীর, সম্রাট এবং দেশীয় জাতের পাট চাষ করেছেন কৃষকেরা। ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় ১০ হাজার ২০০ বিঘা জমিতে পাটের আবাদ হয়েছে। এখন পুরোদমে চলছে পাট কাটা সেই সাথে পাটগুলো আটিতে বেঁধে জলে জাগ দেয়া ও শুকানো। বরাবরের মতো এবারও তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের চরাঞ্চলে সবচেয়ে বেশি পাটের চাষ হয়েছে।
কৃষি বিভাগ আরো জানায়, চলতি মৌসুমে প্রতি বিঘায় গড়ে ৯ থেকে ১০ মণ হারে পাটের ফলন পাওয়া যাচ্ছে। সরকারিভাবে প্রায় ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও কীটনাশকের পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে।
পাকুল্লা ইউনিয়নের চরাঞ্চলের কৃষক সোলাইমান ইসলাম বলেন, সরকারের দেওয়া বীজ ও সার পেয়ে উপকৃত হয়েছি। অন্যান্য ফসলের তুলনায় পাট চাষে খরচ কম লাভও বেশি।
তেকানী ইউনিয়নের কৃষক মেহেরুল ইসলাম বলেন, এ বছর চার বিঘা জমিতে পাট চাষ করেছি। এবার পাট ৪ থেকে ৫ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হচ্ছে। পাটখড়ি দিয়ে প্রায় তিন মাসের জ্বালানির চাহিদা মেটে যাবে বলে জানিয়েছেন এই কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, অনুকূল আবহাওয়া কৃষকদের প্রশিক্ষণ এবং সময়মতো কৃষি প্রণোদনা দেওয়ার ফলে এবার পাটের ভালো ফলন হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে উৎপাদনের মান আরও বৃদ্ধি পায়। বর্তমানে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দেশে যেমন বাড়ছে, তেমনি বিদেশেও রপ্তানি হচ্ছে। উৎপাদন অব্যাহত থাকলে এবং কৃষক ন্যায্যমূল্য পেলে পাট আবারও এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(বিএস/এসপি/আগস্ট ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








