সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন রবিবার (৭ নভেম্বর) সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে তার সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে অবস্থিত বড় সরদার বাড়ি সংরক্ষণ কাজ কোরিয়ান কোম্পানি ইয়ংওয়ানের মাধ্যমে সম্পন্ন হয়েছে উল্লেখ করে জানান, পানাম সিটি সংরক্ষণেও তারা আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, কোরিয়ার রন্ধনশিল্পের সারাবিশ্বে খ্যাতি রয়েছে। বাংলাদেশ থেকে আগ্রহী রন্ধনশিল্পীরা যাতে কোরিয়ায় গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, সেজন্য তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় সংস্কৃতির মধ্যে চমৎকার সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশের ন্যায় দক্ষিণ কোরিয়াকেও সংগ্রাম করে মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হয়েছে। দু’দেশই ঔপনিবেশিক শাসনাধীন ছিল।
তিনি আরও বলেন, আগামী ২০২৩ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে আমরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা দু’দেশের সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৯ সালের ১৪ জুন ঢাকায় দু’দেশের মধ্যে সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির আওতায় সর্বশেষ ২০১৯ সালের ১৪ জুলাই ২০১৯-২০২৩ মেয়াদে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি বাংলাদেশ থেকে সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পড়াশোনারত ও আগ্রহী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্রফেশনালদের দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার সিনেমা, নাটক ও সংগীত বাংলাদেশসহ সারাবিশ্বে বেশ জনপ্রিয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে নিয়মিত ‘কোরিয়ান চলচ্চিত্র উৎসব’ আয়োজিত হয়ে আসছে। চলতি বছর আগামী ২৪ হতে ২৬ নভেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘কোরিয়ান চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। তিনি প্রতিমন্ত্রীকে এ উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সাংস্কৃতিক ঐতিহ্য-১) মো. ফাহিমুল ইসলাম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন ও উপসচিব ড. মাসুমা পারভীন উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৬ নভেম্বর ২০২৬
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
-1.gif)








