পাঁচটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলোজির অধীনে প্রণীত প্রশ্নে অনুষ্ঠিত ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। গত ৬ নভেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম পরীক্ষা বাতিলের এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য মো. আজিজুল হকের সই করা বিজ্ঞপ্তিতেও পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ২০১৮ সালভিত্তিক অফিসার ক্যাশ এর ১ হাজার ৫১১টি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের পরীক্ষাটি অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
সম্প্রতি ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সরকারি বিভিন্ন ব্যাংকের একাধিক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা বাতিলের দাবিতে গত রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে স্মারকলিপি দেন পরীক্ষার্থীরা।
এদিকে সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক দুটির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা।
প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৬ নভেম্বর থেকে আজ পর্যন্ত (১১ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের তিন কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ ব্যাংক এসব পরীক্ষার দায়িত্ব দিয়েছিল বেসরকারি আহছানউল্লা ইউনিভার্সিটির ওপর। প্রশ্নফাঁসের অভিযোগে এ ইউনিভার্সিটির আইসিটি টেকনিশিয়ান মোক্তারুজ্জামান রয়েলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








