কপ-২৬ এর খসড়ায় সুর্নিদিষ্ট পথরেখা না থাকায় টিআইবির উদ্বেগ
স্টাফ রিপোর্টার : প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলার তহবিল নিয়ে কপ-২৬ এর খসড়া ঘোষণায় সুর্নিদিষ্ট পথরেখা না থাকায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে অর্থায়ন নিশ্চিতে বাংলাদেশসহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রতিনিধিদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে টিআইবি এ অবস্থানের কথা জানায়।
এতে উল্লেখ করা হয়- স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে প্রকাশিত প্রাথমিক খসড়ার ঘোষণা জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির বদলে আবারও কথার ফুলঝুরি নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার বিষয়টি উন্নত দেশগুলোর কথার মারপ্যাঁচে এড়িয়ে যাবার প্রবণতায় উদ্বিগ্ন টিআইবি।
একইসঙ্গে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অভিযোজন তহবিলের বরাদ্দ বাড়ানো এবং প্রতিশ্রুত জলবায়ু তহবিল দিতে বাংলাদেশসহ সিভিএফ প্রতিনিধিদের আরও শক্ত অবস্থান নেওয়া এবং ধনী দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কপ-২৬ সম্মেলন শুরুর আগে বিশ্বনেতারা বৈশ্বিক উষ্ণায়ন রোধে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণে যে উচ্চাশা তৈরি করেছিলেন, তার বড় অংশই পূরণ হয়নি। বরং ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন লক্ষ্যমাত্রাকে অযৌক্তিক ও অনৈতিকভাবে ২ ডিগ্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বন্ধে সুনির্দিষ্ট টাইমলাইন রাখা হয়নি। একইভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন এবং ক্ষয়-ক্ষতিসহ (লস অ্যান্ড ড্যামেজ) প্রতিশ্রুত শত কোটি ডলার বাৎসরিক জলবায়ু তহবিল দেওয়ার নিশ্চয়তা দিতে উন্নত দেশগুলো আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ প্যারিস চুক্তির আওতায় ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সর্বসাকুল্যে ৮০ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল বলে নির্ভরযোগ্য প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
প্যারিস চুক্তিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও জলবায়ু অর্থের মাত্র ২৫ শতাংশ এ খাতে পাওয়া গেছে। নতুন খসড়ায় এই অর্থ বাড়ানোর বিষয়ে কোনও অগ্রগতি দেখা যায়নি। এটি জলবায়ু পরিবর্তন বিষয়ে উন্নত দেশগুলোর প্রশ্নবিদ্ধ ভূমিকাকে আবারও সামনে নিয়ে এসেছে। তবে প্রকাশিত খসড়ায় ক্ষয়-ক্ষতি সংক্রান্ত প্রসঙ্গটি আলাদা করে উল্লেখ করার বিষয়টি ইতিবাচক অগ্রগতি হিসেবে জানান ড. জামান।
এ নিয়ে তিনি বলেন, প্যারিস চুক্তিতে লস অ্যান্ড ড্যামেজকে অভিযোজন থেকে আলাদা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও উন্নত দেশগুলো জলবায়ু অর্থায়ন সংক্রান্ত আর্থিক প্রতিবেদনে দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবিলায় দেওয়া সহায়তা পৃথক কলামে উল্লেখ করতো না। বরং এবার বিষয়টি নিয়ে স্বল্পোন্নত দেশগুলো জোর দাবি তুললেও উন্নত দেশগুলো দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুক্তি দেখিয়েছে। এটি লস অ্যান্ড ড্যামেজ মেকানিজমের আওতায় উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিপূরণের অর্থ পাওয়া নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
তিনি বলেন, আমরা আশা করবো, এই অবস্থান থেকে সরে এসে উন্নত দেশগুলো ক্ষতিপূরণের বিষয়ে একমত হবে এবং দ্রুত এর বাস্তবায়ন হবে। এর মাধ্যমে জলবায়ু অর্থায়নের বিষয়ে ক্ষতিগ্রস্ত দেশের পাশাপাশি উন্নত দেশগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








