মালেতে বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বেশ কয়েকটি সম্ভাব্য খাতে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়াা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব আবদুল গফুর নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পরামর্শ বৈঠকের সময় উভয়পক্ষই দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন এবং সম্পর্কের সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছে।
তারা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য ও যোগাযোগ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও পর্যটন সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেওয়ার বিষয়টি মাসুদ পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং দেশ যুবকদের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাশিক্ষা, দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নার্স প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
মালদ্বীপের পররাষ্ট্র সচিব বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগসহ দক্ষ মানবসম্পদ নিয়োগে বাংলাদেশের সহায়তা চেয়েছেন।
তিনি উচ্চশিক্ষা বিশেষ করে চিকিৎসাশিক্ষায় বিশেষায়িত কোর্সের জন্য বাংলাদেশের কাছ থেকে সহায়তা চেয়েছেন। এলডিসি থেকে উত্তরণের জন্য গফুর বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান এবং ২০২১সালের মার্চ মাসে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ঐতিহাসিক আয়োজনে মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মালদ্বীপকে যুক্ত করায় ঢাকাকে ধন্যবাদ জানান।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








