‘হাফ পাস না নিলে, কেমনে দেখি বাস চলে’
স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়কের দাবি এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’- স্লোগান দিতে দেখা গেছে। শত শত শিক্ষার্থীর জোরালো কণ্ঠস্বরে মুখরিত ওই এলাকা।
রবিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ধানমন্ডি-২৭ নম্বর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে ধানমন্ডি আইডিয়াল, মোহাম্মদপুর সরকারি কলেজ, কমার্স কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ও বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন চালিয়ে যাবো। হাফ পাসের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
শিক্ষার্থীদের অবস্থানকালে স্থানীয় পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নেন। পরে ওই সড়কে যান চলাচল সীমিত করে মানিকমিয়া অ্যাভিনিউয়ে গাড়ি ডাইভারসন করতে দেখা যায়।
দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ স্লোগান দিচ্ছেন, কেউ রাস্তায় চলাচল করা গাড়ির লেন সচল রাখছেন। আবার কেউ গাড়ির কাগজপত্র যাচাই করছেন। চালকের লাইসেন্স ও গাড়িন কাগজ ঠিক না থাকলে পুলিশের সহায়তা নিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ধানমন্ডি ২৭ এলাকার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির কারণে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।
(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








