রোহিঙ্গা শিবিরে নারীর প্রতি সহিংসতা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি
কক্সবাজার প্রতিনিধি : বিশ্বব্যাপী নারী-মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ-নির্মূলে সচেতনতা বৃদ্ধি, অ্যাডভোকেসি জোরদার এবং প্রতিবন্ধকতা ও সমাধান সম্পর্কে আলোচনার সুযোগ তৈরির অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এ নিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) রোহিঙ্গা ক্যাম্প বর্ধিত ৪-এ একটি আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
চলমান এ মহামারিতে সহিংসতার শিকার নারীদের জন্য সহায়তা নিশ্চিত করতে এবারের প্রতিপাদ্য করা হয়েছে ‘কমলা রঙের বিশ্ব গড়ি: এখনই নারীর প্রতি সহিংসতা বন্ধ করি’।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের উদ্যোগে অ্যাকশন এইড, এফএও, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএন উইমেন ও ডাব্লিউএফপি’র সম্মিলিত প্রচেষ্টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতেও বিভিন্ন দেশে নারী ও মেয়ে শিশুর প্রতি নানা ধরনের সহিংসতা, বিশেষ করে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে চলেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চিত্রও এর ব্যতিক্রম নয়।
আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে নারীর প্রতি সহিংসতা রোধে তাদের উদ্যোগ, প্রতিবন্ধকতা ও এ সমস্যা সমাধানে করণীয় সম্ভাবনাময় দিকগুলো নিয়ে আলোচনা করেন।
এফএও কক্সবাজারের সাব অফিস প্রধান মার্কো দে গায়েতানো বলেন, আপনাদের খাবার ও পুষ্টি নিশ্চিত করতে আমরা কাজ করছি। আজ নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আমরা সমবেত হয়েছি। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট এবং রিজিওনাল কোর্ডিনেটর তানজিলা তাসনিম বলেন, মানবতার কল্যাণে আমরা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য এখানে আছি। পরিবারে শুধু কন্যা সন্তান নয়, পুরুষ সন্তানরাও যেন নির্যাতনের শিকার না হয় সেদিকে অভিভাবকদের কাজ করতে হবে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ ও ১৪-এর প্রতিনিধি শোয়েব আহমেদ খান এবং শরীফুল ইসলাম বলেন, আমরা রোহিঙ্গা কমিউনিটির নিরাপত্তায় ও সব ধরনের সহিংসতা রোধে কাজ করছি। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা রোধে আমরা বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে অ্যাকশনএইড কক্সবাজারের হেড অব প্রটেকশন নুজুলি বেগম, ইউএনএইচসিআর-এর জিবিভি অফিসার টেরা ম্যাকিন্নন, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন স্পেসালিস্ট গের্টরুট মুবিরু, ডাব্লিউএফপি হেড অব প্রটেকশন রোলা আলকালিদ, ব্র্যাক ও ডাব্লিউএইও'র প্রতিনিধিরা স্বাগত বক্তব্য দেন।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ও বহুবিয়ে নারীর প্রতি সহিসংতা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে শিশু জন্মের হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সারাদেশে যেখানে ১ দশমিক ১৮ শতাংশ সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শিশু জন্মের হার ৩ দশমিক ৫। করোনার কারণে অনেক কার্যক্রম বন্ধ ছিল, বর্তমানে অনেকাংশে স্বাভাবিক কাজ শুরু হয়েছে।
সমাপনী বক্তব্যে ইউএন উইমেনের সাব-অফিস হেড ফ্লোরা ম্যাকুলা বলেন, বাংলাদেশ সরকার লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে কাজ করছে। তিনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ, এপিবিএনসহ সংশ্লিষ্টদের সহায়তা নেওয়ার অনুরোধ জানান।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএন উইমেনের কমিউনিকেশন অফিসার মাহমুদুল করিম।
আলোচনা সভার পাশাপাশি সেখানে দিনভর মেলার আয়োজন করা হয়। মেলায় রোহিঙ্গা এবং হোস্ট কমিউনিটির নারীদের হাতের তৈরি নানা ধরনের পণ্য ও খাবার বিক্রি করা হয়। কমলা রঙের কাপড় পড়ে রোহিঙ্গা নারী ও উন্নয়নকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।
(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








