সরকার গণমানুষের কল্যাণে সামাজিক সব কর্মসূচি অব্যাহত রাখবে
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতার আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন করে।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা উভয়ই বৃদ্ধি করা হয়। গণমানুষের কল্যাণে প্রয়োজনীয় এসব কর্মসূচি আমরা আগামীতেও অব্যাহত রাখবো।’
প্রধানমন্ত্রী রবিবার (২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২২’ উদযাপন করছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’, যা প্রাসঙ্গিক ও সময়োপযোগী।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের শুরুতেই অসহায়, অনগ্রসর মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিলেন। ১৯৭৪ সালে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তন করেন। শিশু সুরক্ষা ও উন্নয়নে শিশু আইন, ১৯৭৪ প্রণয়ন করেন।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ১৩ বছরে দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। বর্তমান অর্থবছরে বয়স্ক ভাতা পাচ্ছেন ৫৭ দশমিক শূন্য ১ লাখ জন, বরাদ্দ ৩ হাজার ৪৪৪.৫৪ কোটি টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন ২৪ দশমিক ৭৫ লাখ মানুষ, বাজেট এক হাজার ৪৯৫.৪০ কোটি টাকা; প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ২০ দশমিক শূন্য ৮ লাখ জন, বাজেট ১ হাজার ৮২০ কোটি টাকা। পাশাপাশি ২০২১-২২ অর্থবছরে ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষে আমরা অঙ্গীকার করেছিলাম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের অর্থ জিটুপি পদ্ধতিতে হাতের মুঠোয় পৌঁছে দেবো। ২০২০-২১ অর্থবছরে শতভাগ ভাতাভোগীর অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করে সে অঙ্গীকার বাস্তবায়ন করেছি। আমরা চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা দিচ্ছি। তৃতীয় লিঙ্গ, বেদে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, বিশেষভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর লাখ লাখ মানুষ চিকিৎসাসেবা ও সহায়তা পাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবে।’
সরকারপ্রধান বলেন, ‘আমি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানাই। আমি জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।’
(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








