র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক : পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার : র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগ অমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটে জমজম নামের একটি এনজিও সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, দেশে ১০ বছরে ৬০০ জন নিখোঁজের অভিযোগ তোলা হলেও আমেরিকায় প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ হচ্ছেন এবং পুলিশি কারণে হাজারো মানুষ মারা যাচ্ছেন। আমাদের এখানে সামান্য কিছু ঘটনা নিয়ে অনেক কথা হয়। বলা হয়, ‘এক্সট্রা জুডিশিয়াল কিলিং’। এসব হাসির খোরাক। ফলে আমার মনে হয় তাদের নিষেধাজ্ঞা সঠিক হয়নি। এটি পুনর্বিবেচনার সুযোগ আছে।’
গত বছরের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্তমান-সাবেক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ৩১ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন স্বাক্ষরিত এ চিঠি দূতাবাসের মাধ্যমে প্রেরণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে ব্লিংকেনের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। তখন যে কথা হয়েছিল সেগুলোই চিঠিতে লিখেছি। তিনি আমাদের দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তার সরকারের উদ্বেগের কথা জানিয়েছিলেন। চিঠিতে আমি লিখেছি, আমাদের এখানে গণতন্ত্র চর্চা আজকের নয়। যখন আমেরিকা আবিষ্কৃত হয়নি সেই ছয় শতকেও এ অঞ্চলে গণতন্ত্র ছিল। যদুকে জনগণ ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছিল। ফলে গণতন্ত্রের অভিজ্ঞতা আমাদের অনেক পুরোনো। আর আমাদের দেশের জন্মই তো গণতন্ত্রের জন্য। এগুলো আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক। সব কিছুর আলোকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। তারা এখন ক্রিসমাসের ছুটিতে আছেন। চিঠি এখনও তার হাতে পৌঁছেছে কি না সেটা জানি না।
জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী।
সভায় সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আই চৌধুরী, অ্যারকেপিটার চিফ ফাইন্যান্স অফিসার আব্দুল মুঈজ চৌধুরী, জমজম টাওয়ারের জন্য ভূমিদাতা লন্ডন প্রবাসী লুৎফুন্নেছা রাজ্জাক, ভূমিদাতা যুক্তরাজ্যের কম্যুনিটি নেতা ইউসুফ সেলিম, জমজমের পৃষ্ঠপোষক নূরুন নাহার চৌধুরী, জমজমের পরিচালক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জমজমের পরিচালক রোটারিয়ান মোস্তাফা কামাল, জমজমের পরিচালক ডা. এম এ সালাম, সমাজসেবী জারনিগার চৌধুরী, সমাজসেবী জাহেদা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








