৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, আরও বাড়বে শীত
স্টাফ রিপোর্টার : জেঁকে বসছে শীত, ফের বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (৪ জানুয়ারি) নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা- এই ছয় জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ নতুন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।
আগামী তিনদিনে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬, ঈশ্বরদীতে ৯ দশমিক ৫, বদলগাছীতে ৯ দশমিক ৪, রাজারহাটে ৯ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
চলতি শীত মৌসুমে ১৯ ডিসেম্বর ১০ জেলায় প্রথম মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়। দুদিনের ব্যবধানে তা দূরও হয়ে যায়। এরপর ৩১ ডিসেম্বর দুটি জেলায় শৈত্যপ্রবাহ দেখা দেয়, সেই শৈত্যপ্রবাহও ২ জানুয়ারি চলে যায়।
(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মাফিয়া চক্রের হাত থেকে নীলফামারী প্রেসক্লাব বাঁচাও
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- মুকুটি আর কুকুটি
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
১৪ নভেম্বর ২০২৬
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা
- শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
-1.gif)








