দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
স্টাফ রিপোর্টার : দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিন নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরা বেগম ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকারকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলামকে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব এবং নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
গাইবান্ধার ডিসি মো. আব্দুল মতিন ও নওগাঁর ডিসি মো. হারুন-অর-রশিদকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগমকে সুরক্ষা সেবাবিভাগের উপসচিব এবং নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব এবং পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব করা হয়েছে।
সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে তদারকি করে থাকেন জেলা প্রশাসক।
(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








