শিল্পকলার আয়-ব্যয়ের তথ্য চেয়ে ডিজিকে দুদকের নোটিশ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির গত দুই অর্থবছরের বাজেট, ব্যয় এবং ভার্চুয়াল অনুষ্ঠানের নথিপত্র চেয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
নোটিশে ২০১৯-২০ অর্থবছরে শিল্পকলা একাডেমির বরাদ্দ বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি ডিজির কাছে চাওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং অব্যয়িত ৩৫ কোটি টাকাসহ গত বছরের ৩০ জুন ব্যয়করণ সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি চাওয়া হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ব্যয় সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশবই এবং শিল্পকলা একাডেমির নামীয় সোনালী ব্যাংক, সেগুনবাগিচা শাখা থেকে ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে শিল্পকলা ডিজির কাছে।
লিয়াকত আলী লাকীকে আগামী ১১ জানুয়ারির মধ্যে এসব তথ্য দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের কাছে জমা দিতে বলা হয়েছে নোটিশে।
গত সোমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন।
অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩০ জুন শিল্পকলা একাডেমির আগের সচিব নওশাদ হোসেন বদলি হন। সেদিনই নতুন আদেশ জারি করে একাডেমির চুক্তিভিত্তিক পরিচালক সৈয়দা মাহবুবা করিমকে সচিবের দায়িত্ব দেন শিল্পকলার ডিজি। ৩০ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রায় ২৬ কোটি টাকা বিভিন্ন কৌশলে উত্তোলন করেন লাকী। পরস্পর যোগসাজশে এই অনিয়ম সংঘটিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে আরও রয়েছে সঙ্গীত বিভাগের কক্ষে ব্যবহারের জন্য পর্দা, ক্রোকারিজ ও ফার্নিচার না কিনে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ বরাদ্দ, ডান্স এগেইনস্ট করোনা কর্মসূচির আওতায় নৃত্যদলের সম্মানী, হার্ডডিস্ক ক্রয়, ডকুমেন্টেশন, প্রপস-কস্টিউম, প্রচার ও বিবিধ ব্যয় দেখিয়ে মোটা অঙ্কের বরাদ্দ দেন তিনি।
(ওএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








