‘দেশ ডিজিটাল না হলে অন্ধকারে থাকতে হতো’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিজিটাল না হলে অন্ধকারে থাকতে হতো বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেছেন, ডিজিটাল কথাটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক কটূ কথা শুনতে হয়েছে। তবে আজ কোভিড-১৯ এসে বুঝিয়ে দিলো যদি বাংলাদেশ ডিজিটাল না হতো তাহলে অন্ধকারে বসে থাকতে হতো।
বুধবার (৫ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত ‘কুতথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জাতীয় কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশরাফ আলী খান খসরু বলেন, আমরা যখন বিদেশে যাই, বিদেশে বসেই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলের কাজ করি। প্রধানমন্ত্রী যখন বাইরে যান, সেখানে থাকতে হয় তখন বাংলাদেশকে তো তিনি থামিয়ে রাখেন না কোনো স্বিদ্ধান্ত কিংবা ফাইল নিষ্পত্তির কারণে। কোভিড চলাকালে এক সেকেন্ডও বাংলাদেশ থেমে থাকেনি। এসব কিছু হয়েছে বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে।
তরুণেরা চাইলে অনলাইনে গুজবের মহামারি ঠেকাতে পারে বলে মন্তব্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অপশক্তির বিরুদ্ধে তরুণেরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। তরুণেরা দেশের ভালো-মন্দ তুলে ধরবেন। একই সঙ্গে মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার প্রতিরোধ করবেন।
তিনি বলেন, আগের যুগেও ভুল তথ্যের কারণে বিভিন্ন গোত্রে যুদ্ধ হয়েছে। আজকেও ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত কর্মশালায় যশোর ও ময়মনসিংহে সাত মাস ধরে প্রশিক্ষিত ২০ সদস্য ছাড়াও সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মীরা অংশ নেন। শুরুতেই মূল বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু মজুমদার। এর পরেই মুক্ত আলোচনায় প্রশিক্ষিত টিসিএস সদস্যরা অংশ নেন।
কর্মশালায় আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও জন উদ্যোগের আহ্বায়ক ড. মোশতাক হোসেন, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা, অ্যাকশন এইডের ব্যবস্থাপক নাজমুল আহসান, এইজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, সমাজকর্মী হাফিজ আদনান রিয়াদ, অক্সফামের সোশিও ইকোনমিক স্পেশালিস্ট গিতা অধিকারী।
কর্মশালায় আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মাসলেম, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








