এজেন্ডা বাস্তবায়নে মাহবুব তালুকদার মিথ্যাচার করেন : সিইসি
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এজেন্ডা বাস্তবায়নে তিনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইসি নিয়ে কথা বলেন বলেও দাবি করেন সিইসি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটার তালিকায় পিতা-মাতা পরিচয়হীনদের তালিকাভুক্তির সমস্যা ও করণীয়-বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে গতকাল ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এছাড়া তিনি নিজেদের দায় স্বীকারমূলক মন্তব্যও করেন।
বিষয়টি নিয়ে সিইসির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘উনি তো এ রকম সব সময় বলেন। একেক সময় একেক শব্দচয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা।’
‘ভোটযুদ্ধ আছে, ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছেন সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কী ভোটার নন? সুতরাং উনার কথার কোনো প্রাসঙ্গিকতা নেই।’
কে এম নূরুল হুদা বলেন, ‘উনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটা বাস্তবায়নের জন্য, নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক, অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। আমরা তাদের বারবার বলি সহনশীল হতে।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য মর্মাহত। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসাপরায়ণ নয়, রক্তপাত নয়।’
কে এম নূরুল হুদা বলেন, ‘প্রশাসনিক দুর্বলতার কারণে সহিংসতা হচ্ছে। পুলিশও অনেক সময় ভিকটিম হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। প্রচুর ধৈর্য সহকারে তারা দায়িত্বপালন করেন।’
(ওএস/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








