বাংলামোটরের রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারের (যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টার) ১১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে বেলা ১১টা ৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদ বিন খালিদ জানান, বাংলামোটরের ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা ১১টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ার নামের ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত সেখানে পৌঁছে ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
দুই দফায় ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও বলেন, আগুন নির্বাপণে নেতৃত্ব দিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল জিল্লুর রহমান।
লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, বেলা ১১টা ৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪ মিনিট পরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে চলে আসে। ভবনের ১১ তলায় যমুনা টেলিভিশনের অফিসে আগুন লাগে। বেলা সাড়ে ১২টায় ১১ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জিল্লুর রহমান বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে শর্টসার্কিট বা এসি থেকে আগুন লাগতে পারে।
ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন, আগুন লেগেছে ভবনটির ১১ তলায়। আর ওখানে যমুনা টেলিভিশনের অফিস রয়েছে। যমুনা টেলিভিশন সূত্র জানিয়েছে, তাদের কারও কোনো ক্ষতি হয়নি। এছাড়া আসবাবপত্রসহ অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
জানা যায়, রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টেলিভিশনের অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অফিসে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসীসহ বিজয় টেলিভিশনেরও অফিস রয়েছে।
(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








