‘দেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ যুদ্ধ শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের সময় খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে আলোকিত পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্তমানবতার সেবায় কাজ করছেন। তার এ সেবার জন্য তিনি শুধু দেশে নন, পৃথিবীর বিভিন্ন জার্নালে ‘মানবতার জননী’ উপাধি পেয়েছেন। সেটা আমরা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ এখন আর বিদেশ থেকে সাহায্য নেওয়ার দেশ নয়; বাংলাদেশ এখন সাহায্য দেয়। শ্রীলঙ্কাকে বাংলাদেশ সাহায্য দিয়েছে। সুদানকে অর্থ মঞ্জুরি দিয়েছে। এ মঞ্জুরির টাকা ফেরত নেব না। এসব সংবাদ আমাদের আনন্দ দেয়। ১৬ কোটি মানুষ আনন্দিত হয়। বিশ্বসভায় প্রধানমন্ত্রী যখন প্রশংসিত হন, তখন বাংলার মানুষ আনন্দিত হয়।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্থল সীমানা, সমুদ্র সীমানা দিয়েছেন। তিনি উন্নয়নের ডেল্টা প্লান দিয়েছেন। তিনি মধ্যম আয়ের দেশ দিয়েছেন। ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের কাতারে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী, এতিমের টাকা আত্মসাতকারীরা উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য করতে না পেরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এ যুদ্ধ শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ।
এ সময় আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন আহম্মেদ।
(ওএস/এএস/ ডিসেম্বর ৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








