ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান সেভ দ্য রোডের
স্টাফ রিপোর্টার : একই দিনে দুটি সংগঠনের বিশাল পার্থক্যসহ প্রতিবেদনের ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে সেভ দ্য রোড। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও মহাসচিব শান্তা ফারজানা ৯ জানুয়ারি এক বিবৃতিতে উল্লেখ করেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে- একই দিনে দুটি সংগঠনের প্রতিবেদনে দুই রকম তথ্য দেয়া হয়েছে এবং সেই তথ্যের পার্থক্যও বিশাল। একটি সংগঠন বলছে- ৪ হাজার ২ শ ৮৯ এবং অন্য আরেকটি সংগঠন বলছে- ৬ হাজার ২ শ ৮৪ জন নিহত হয়েছে সড়কপথ দুর্ঘটনায়। আমরা মনে করি- যদি গবেষণা সেল-এর মাধ্যমে এ কাজটি করা হয়; তাহলে সেভ দ্য রোড ২০২১ সালের ২৪ ডিসেম্বর যে তথ্য দিয়েছিলো, তা-ই সত্য প্রমাণিত হবে। কেননা, সেভ দ্য রোড প্রতিদিনের তথ্য, প্রতিদিন লিপিবদ্ধ করে। আর তাই গত ১৪ বছর যাবৎ সেভ দ্য রোড, সঠিক তথ্যই গণমাধ্যমকে দিয়ে আসতে পেরেছে। সেভ দ্য রোড-এর প্রতিবেদনে উঠে এসেছিলো- ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সড়কপথ দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৫১২ আর ক্ষতি হয়েছে ৩২ হাজার কোটি টাকা। চলতি সড়কপথ দুর্ঘটনায় ৫ হাজার ৩৭০ জন নিহত হন। তাতে গড়ে আহত হন প্রতিদিন ১৯৬ জন। ২০১৭ সালে নৌ দুর্ঘটনায় আহত ও নিহতর সংখ্যা বস থাকলেও ২০২১ সালে এসে ৭১২ টি নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৪৬৬ জন। রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৮ জন এবং নিহত হয়েছেন ১৩৮ জন।
সেভ দ্য রোড-এর পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে এসে সড়কপথে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে। সর্বশেষ ৮ দিনে ২০ টি জাতীয় দৈনিক, বিভিন্ন গণমাধ্যম ও সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুযায়ী- ৪ শ ৭৭ টি সড়কপথ দুর্ঘটনায় ১১৮ জন মৃত্যুবরণ করেছে; আহত হয়েছে ২ শ ৮৮ জন। ১১ টি নৌপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন এবং ১২ টি রেলপথ দুর্ঘটনায় ৮ জন মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে সড়কপথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটর সাইকেলে; যা প্রতিহত করতে হলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদেরকে হতে হবে আরো সচেতন-সক্রিয় ও নীতিবান এবং চালক-যাত্রীদেরকে অবশ্যই আইনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক পথ চলতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, গত ১৪ বছর ধরে ৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে গবেষণা-সচেতনতা তৈরি এবং রাজপথে গণমূখি কর্মসূচি ভিত্তিক পথচলায় আমরা বারবার যে ৭ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, সেই ৭ দফা বাস্তবায়ন হলেই ৪ পথই দুর্ঘটনামুক্ত হবে বলে আমরা বিশ^াস করি। সেই ৭ দফা হলো- ১. বঙ্গবন্ধু ফুটবল লীগের খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কপথ দুর্ঘটনায় নিহত অর্ধশত শিশু-কিশোর-এর স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণার মধ্য দিয়ে সচেতনতা তৈরিতে রাষ্ট্রিয় ভূমিকা পালন। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়কপথ পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দুর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দুর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে নতুন করে কাউকে প্রাণ দিতে না হয়।
নিবেদনে
(পিআর/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








