উত্তম কৃষি চর্চা নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে : কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : উত্তম কৃষি চর্চা নীতিমালা (জিএপি) দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
রবিবার (৯ জানুয়ারি) অনলাইনে ‘উত্তম কৃষি চর্চা নীতিমালা-২০২০’ বাস্তবায়নে স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো উত্তম কৃষি চর্চা নীতিমালা (জিএপি) প্রণয়ন। সারাদেশে এই জিএপি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেজন্য কর্মকর্তা, চাষি, রপ্তানিকারকসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করতে হবে ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। যেসব এলাকা থেকে শাকসবজি ও ফলমূল রপ্তানির সম্ভাবনা বেশি, আপাতত সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পাইলট বা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন কাজ শুরু করতে হবে।
সভাপতির বক্তব্যে কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, কৃষিকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে হলে কৃষিপণ্যকে রপ্তানিমুখী করতে হবে। কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য জিএপি মানতে হবে। এটি বিবেচনায় নিয়ে আমরা এ নীতিমালা বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করছি। বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে।
সভায় বাংলাদেশে উত্তম কৃষি চর্চা নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, এরই মধ্যে এ নীতিমালা বাস্তবায়নের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে ম্যাট্রিক্স আকারে প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। জিএপি কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অংশীজন সমন্বয়ে স্টিয়ারিং কমিটি, টেকনিক্যাল কমিটি ও সার্টিফিকেশন কমিটি গঠিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রৌফ, কমলারঞ্জন দাশ, মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি বেনজীর আলমসহ অন্যান্য সংস্থার প্রধান ও স্টিয়ারিং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








