‘শতভাগ পানি সরবরাহে সক্ষম ঢাকা ওয়াসা’
স্টাফ রিপোর্টার : ঢাকা ওয়াসা শতভাগ পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। ঢাকাবাসীকে মানসম্পন্ন পানি সরবরাহে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার (৯ জানুয়ারি) রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসা আয়োজিত ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ঢাকা ওয়াসা রাজধানীতে ৬০ শতাংশ পানি সরবরাহ করতে সক্ষম ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পানির মান উন্নয়ন এবং সরবরাহ বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ-১ ও ২ শেষ হয়েছে। এখন চলছে সায়েদাবাদ ফেজ-৩ এর নির্মাণ কাজ।
ঢাকা ওয়াসা নগরবাসীর চাহিদার অতিরিক্ত পানি সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে বলে জানান মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনসহ সারাদেশের মানুষের পানির চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।
পানি সরবরাহের জন্য স্থাপিত পাইপ লাইনগুলো অনেক পুরনো এবং অধিকাংশ অনুপযোগী হয়ে পড়েছে। সেগুলো পরিবর্তন করে উন্নতমানের পাইপ বসানো হচ্ছে বলে জানান মন্ত্রী।
ওয়াসাতে অনেক অভিযোগ আসে। সেসব অভিযোগ আমলে নিয়ে তা সমাধানে আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মো. তাজুল ইসলাম।
চলতি বছরের মধ্যে দেশের মানুষের মাথাপিছু গড় আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গত একযুগে আমাদের গড় আয় ম্যাজিকের মতো বেড়েছে। কারণ দেশের নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমাদের আয় ছিল ৭০০ ডলার নিচে। গত এক যুগে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৪ ডলারে। চলতি বছরের মধ্যে তিন হাজার ডলারে উন্নীত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ সব খাতকে সমান প্রাধান্য দিয়ে কাজ করছে। উন্নত দেশের কাতারে পৌঁছাতে শেখ হাসিনা ২০৪১ সালের লক্ষ্য ঠিক করেছেন। ইতোমধ্যে খাদ্য ঘাটতি ও শতভাগ বিদুৎতায়ন এবং ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। সবাই একসঙ্গে কাজ করলে ২০৪১ সালের আগেই উন্নত দেশে পৌঁছানো সম্ভব।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম।
(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








