ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুলে অবস্থিত এস আর গ্রুপের হাইওয়ে রেস্টুরেন্ট ‘ফুড ভিলেজ প্লাস’র সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। রেস্টুরেন্টটির মালিক বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাটিকুমরুল ফুড ভিলেজ প্লাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাগর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকালে ফুড ভিলেজ প্লাসের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে এ স্থানে আর কোনো গাড়ি থামবে না।
তিনি জানান, ২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছ থেকে লিজ নিয়ে রেস্তোরাঁটি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ৪ লেনের মহাসড়কের পাশাপাশি তৈরি হচ্ছে আন্তর্জাজাতিক মানের ইন্টারচেঞ্জ। এটির মাধ্যমে গোলচত্বরের এক কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৭টি জেলার যানবাহন। এ কারণে মূলত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে একই মহাসড়কের নলকা এলাকায় রেস্তোরাঁটি চালু করার চিন্তা রয়েছে।
ফুড ভিলেজ প্লাসের তন্দুর রুটির কারিগর জাহিদুল ইসলাম বলেন, হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ চলছে। যার কারণে রেস্তোরাঁটি দ্রুত ভেঙে ফেলবে। তাই আজ সকাল থেকে রেস্তোরাঁর সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে আমরা প্রায় ছয় শতাধিক মানুষ বেকার হয়ে পড়েছি।
সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ফুড ভিলেজ প্লাসকে ২ দশমিক ৬৭ একর জায়গা ২০১৩ ও ২০১৮ সালে ৫ বছর মেয়াদী লিজ দেওয়া হয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে লিজ মূল্য ছিল ২ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৬৪০ টাকা। সেই শর্ত অনুযায়ী ওই লিজের মেয়াদ শেষ হয়েছে। এদিকে ইন্টারচেঞ্জ প্রকল্পে জায়গাটি প্রয়োজন হওয়ায় সরকার অধিগ্রহণের কাজও সম্পন্ন করেছে। তাই আমরা রেস্তোরাঁর মালিকপক্ষকে জায়গাটি খালি করে দিতে বলেছি।
২০১৩ সালের ২৬ মার্চ ফুড ভিলেজ প্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন এস আর গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৩)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- চামড়া খাতে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ মে ২০২৬
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ন রাখার আহ্বান বাংলাদেশের
- ‘সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না’
-1.gif)








