E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এনআইডি সেবা সাময়িক বন্ধ

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৩:২৫:৪২
এনআইডি সেবা সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার : সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার এনআইডি কর্তৃপক্ষ এক নোটিশে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার বন্ধ রয়েছে। মঙ্গলবার সারাদিন বন্ধ থাকবে তবে বুধবার সকালে চালু হবে। '

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test