‘কোন আবস্থায় বিশৃংখলা সৃষ্টি করতে দেওয়া যাবে না’
গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটি অপশক্তি বিশৃংখলা করতে চেষ্টা করবে। কোন আবস্থায় বিশৃংখলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের একসাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের সাথে বৈঠক কালে এসব কথা বলেন।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণার আহবান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণ বিধি প্রতিপালন করতে হবে। এর কোন ব্যাত্যয় ঘটানো যাবে না।
নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। জনগনের দোরগোড়ায় যেতে হবে। সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সহযোগি সংগঠনের নেতা কর্মীদের উজ্জিবিত করে রাজপথে নামাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমার মা,বাবা, ভাই নেই। আপনারাই আমার সব।আমার সব কিছুই আপনারা দেখবেন।
বাসন্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থেকে বাসন্তির জন্য কিছুই করে নি।শুধু ফায়দা লুটেছে। আমি পায়ে হেঁটে বাসন্তির বাড়ি গিয়েছিলাম। আওয়ামী লীগ এখন ক্ষমাতায়। আমরা বাসন্তির অবস্থার পরিবর্তন করেছি।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী থান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সিনিয়র সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর প্রায় ১ ঘন্টা এ বৈঠক চলে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা এ তথ্য জানান।
এ দিকে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ২ দিনের সফরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। তারপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি অতল সম্মান প্রদর্শন করেন।
পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ শেখ হাসিনা ফাতেহাপাঠ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন ।
প্রার্থনা করা হয় দেশের সুখ, শান্তি, অগ্রগতি, অব্যাহত উন্নয়ন ও কল্যাণের জন্য।
বেলা পৌনে ১ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার সরকারী বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। পদ্মাসেতু হয়ে তিনি বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
আগামীকাল শুক্রবার(০৮ ডিসেম্বর)সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে টুঙ্গিাপাড়া ও পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মিদের সাথে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নেতা-কর্মিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বেশ উৎফুল্ল এবং তার নির্দেশনার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন । নির্বাচনী আচরন বিধি লংঘন যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃংখলা রক্ষা বাহিনী ।
(এমএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘তালা ও কলারোয়া উপজেলার জলবদ্ধতা নিরসন করা হবে’
- তালা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিরন্ময় মন্ডল ও তার মেয়েকে পিটিয়ে জখম
- গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
- বিরল-বোচাগঞ্জকে মালয়েশিয়া বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী ড. জীবন চৌধুরী
- শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক
- ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল উধাও, সিসিটিভিতে ধরা পড়লো চোর
- ‘জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে’
- রাজবাড়ী- ২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
- ফরিদপুরে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী জনসভা
- গাজীপুর- ৪ আসনে শক্ত অবস্থানে বিএনপি
- ‘সোনাতলা–সারিয়াকান্দির জনগণের সেবার মানোন্নয়নে কাজ করে যাবো’
- সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ বিজয়ের আশা রেজওয়ানুল হকের
- ‘জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা’
- ‘নির্বাচিত হলে দুই হাজার যুবককে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হবে’
- দৌলতদিয়া ফেরিঘাট থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ ফরিদপুরে উদ্ধার
- কাপাসিয়ায় জামায়াতের ঐতিহাসিক শোডাউন ও নির্বাচনী সমাবেশ
- আবদুল হামিদ মাহবুব’র দশটি লিমেরিক
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী ৫ বছরের গোপালগঞ্জের ভাগ্য’
- শ্রীনগরে বিএনপি প্রার্থীর পথসভা
- দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ
- ফরিদপুরের চারটি আসনই চায় বিএনপি, দুইটিতে আশাবাদী জামায়াত
- ফের বাড়লো সোনার দাম, ভরি ২৬১০৪০ টাকা
- এবার আপিল বিভাগে নাহিদ
- নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টা কোনো ব্যক্তির অবস্থান নয়
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- রাজবাড়ী- ২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- ‘জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে’
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
০৯ ফেব্রুয়ারি ২০২৬
- নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টা কোনো ব্যক্তির অবস্থান নয়
- ‘ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বডি ক্যামেরা’
-1.gif)








