বিশ্ব যুব উৎসবে যোগ দিতে যাত্রা শুরু বাংলাদেশি তরুণদের
স্টাফ রিপোর্টার : রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় বিশ্ব যুব উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৯৫ জন যুব নেতার মধ্যে প্রথম ১৫ জন যুবনেতা ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। উৎসবটি আগামী ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে মস্কোর উদ্দেশে যাত্রা করেন তারা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তারা মস্কো পৌঁছাবেন এবং সেখান থেকে অপর একটি ফ্লাইটে দুপুরে তারা সোচিতে পৌঁছাবেন। বাংলাদেশ থেকে অংশ নেওয়া অন্য ৮০ জনও আগামী কয়েকদিনের মধ্যেই পর্যায়ক্রমে সোচিতে পৌঁছাবেন এবং মার্চের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের যুবনেতারা উৎসবে বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশগ্রহণ করবেন। এছাড়া তারা রাশিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।
বাংলাদেশ থেকে বিশ্ব যুব উৎসবে যোগদানের উদ্দেশে যাত্রার প্রথম ১৫ জন হলেন- বিশ্ব যুব উৎসব রাশিয়ার বাংলাদেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন হায়দার। তাদের সঙ্গে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে যাত্রা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আবদুল আউয়াল, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রভাষক রাহাত উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সহকারী পরিচালক আব্দুল্লা আল আরাফ, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র মার্চেন্ডাইজার রকি বড়ুয়া, সমতট মুক্ত স্কাউট গ্রুপের অ্যাসিস্ট্যান্ট রোভার মেট নাফিস আহমেদ ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ মাস্টার্সের ছাত্র হাসান মাহদী মাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এমবিএ) ছাত্রী পাপড়ি বড়ুয়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কৌশিক আহমেদ, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস রিপোর্টার রাকিব হোসেন আপ্র, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সাঈদ মাহাদী সেকেন্দার এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিজস্ব প্রতিবেদক হোসাইন মোহাম্মদ সাগর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বাড়ানোর আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশের অংশগ্রহণও। বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবার ৯৫ জন তরুণ-তরুণী বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও বড় আঙ্গিকে তুলে ধরবেন। একইসঙ্গে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার।
বিশ্ব যুব উৎসব রাশিয়ার বাংলাদেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন হায়দার বলেন, এ আয়োজনের মাধ্যমে বিশ্বের ১৮০টি দেশের সম্মুখে বাংলাদেশ তার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে পারবে। আমরা আশা করি, বাংলাদেশের তরুণ-তরুণীরা এ উৎসবে সর্বোচ্চভাবে অংশগ্রহণ করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবেন। আয়োজনে বিশ্বের ২০ হাজার যুবনেতা অংশগ্রহণ করছেন এবং এর মধ্যে বাংলাদেশ থেকে ৯৫ জন।
তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব প্রতিনিধিরা এ উৎসবে অংশগ্রহণ করে তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। বাংলাদেশের ৯৫ জন তরুণ-তরুণী বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশগ্রহণ করবেন। তারা বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধ ইতিহাস। এছাড়া মূল আয়োজন শেষে কিছু অংশগ্রহণকারী ফেস্টিভ্যালের অংশ হিসেবে সুযোগ পাবেন রিজিওনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। এ প্রোগ্রামে তারা রাশিয়ার ভিন্ন ভিন্ন ৩০টি শহরে এক সপ্তাহ অবস্থানের সুযোগ পাবেন। যার ফলে তারা বিশ্বনেতাদের সঙ্গে পরিচয়ের সঙ্গে সঙ্গে চাক্ষুষ রাশিয়ান কালচার সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজ দেশে ফিরে তারা কাজে লাগাতে পারবেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








