‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে স্মার্ট পরিসংখ্যান লাগবে’
স্টাফ রিপোর্টার : পরিকল্পিত অর্থনীতির জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশকে তৈরি করতে স্মার্ট পরিসংখ্যান লাগবে। আর সেই লক্ষ্য নিয়ে বিবিএস কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
তিনি বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ যা হতে হবে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী। সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে ভিত্তি হিসাবে কাজ করে। আর এর গুরুত্ব বিবেচনা করেই ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। দেশের জনগণকে পরিসংখ্যান বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, বিবিএস জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ জরিপ পরিচালনা করে থাকে। এসডিজি পরিবীক্ষণে ডেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক পরিমল চন্দ্র বসুর সভাপতিত্ব করছেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ মইনুল হক আনছারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর কৃষি উইং এর পরিচালক আলাউদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএসর উপপরিচালক মেহেনাজ তাবাসসুম।
‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলক্ষ্যে বিবিএস এর প্রধান কার্যালয়, আগারগাঁও হতে সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়সমূহে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
১৮ জানুয়ারি ২০২৬
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- নবম দিনের শুনানি নিচ্ছে ইসি
- গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
- তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
-1.gif)








