রিকশা চালক থেকে কোটিপতি
লালবাগে সোহরাবের ‘লাইসেন্সেই’ চলছে ব্যাটারিচালিত থ্রি হুইলার
মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীর লালবাগের বাসিন্দা সোহরাব। পেশায় রিকশা চালক হলেও টাকার বিনিময়ে দিচ্ছেন অটোরিকশা চালানোর ছাড়পত্র। তার দেয়া স্টিকার দিয়েই পুরান ঢাকার বিভিন্ন সড়কে চলছে অবৈধ যান তিন চাকার থ্রি হুইলার। এতে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তবে পুলিশ বলছে আমরা তদারকি করছি, প্রতিদিনই অভিযান চালাচ্ছি।
জানা গেছে, রাজধানী হাজারীবাগ থেকে সেকশন ঢাল হয়ে কামরাঙ্গীরচর থেকে বাবুবাজার পর্যন্ত অলিগলিসহ প্রধান সড়কে অবাধে চলছে থ্রি হুইলার। মহাসড়কের ফুটপাত দখল করে স্ট্যান্ড তৈরি করেছে এ যানবাহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব চলছে শক্তিশালী সোহরাব সিন্ডিকেটের অধীনে।
সম্প্রতি চাঁদাবাজির মামলায় জেলও খেটেছেন তিনি। জামিনে বের হয়েই পুনরায় শুরু করেন চাঁদাবাজি। বর্তমানে আওয়ামী লীগের স্থানীয়নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে চালু করেন কার্ড বাণিজ্য। রিকশা চালক থেকে সোহরাব বনে গেছেন বড় ব্যবসায়ী। চাঁদার টাকায় করেছেন আলিশান বাড়ি।
সরেজমিনে দেখা গেছে, সোহরাব চলতি ফেব্রুয়ারি মাসে ৭ হাজার রিকশা চালকের মাঝে কার্ড বিতরণ করেছেন। কার্ডে রয়েছে সোহরাবের ব্যক্তিগত মোবাইল নাম্বার। কার্ড প্রতি নিয়েছেন ২ হাজার থেকে ৩ হাজার টাকা। এসব কার্ড পরবর্তী পুনরায় রিনিউ করতে হবে সমপরিমাণ টাকার বিনিময়ে। এ হিসাবে প্রতি মাসে কম করে হলেও ২০ লাখ টাকার চাঁদা আদায় হয়। যা বছরে আড়াই কোটি টাকা।
চালকরা জানান, সোহরাব নামের এক ব্যক্তির কাছে থেকে তাদের কার্ড নিতে হয়। পুলিশে ধরলে আম, কাঁঠাল, আনারস, আপেল, হরিনেরছবিযুক্ত এসব কার্ড দেখালেই অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ছেড়ে দেন পুলিশ। একটি কার্ডের মূল্য ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা।
রিকশা চালকরা বলছেন, এই কার্ড দেখালে কোনো বাধা ছাড়াই রাস্তায় চলতে পারে এসব ‘অবৈধ যান’। আবার প্রতি মাসে তা রিনিউ করতে হয় সমপরিমাণ টাকা দিয়ে। যখন-তখন, যেখানে-সেখানে পার্কিং, বেপরোয়া চলাচল এবং খারাপ আচরণ সবই করে বেপরোয়া এসব অটোচালকরা। এতে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে।
রাজধানীর অধিকাংশ এলাকার অলিগলিতে দিনকে দিন বেড়েই চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা। রাজধানীর পুরান ঢাকা, ডেমরা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল, মাদারটেক, নন্দীপাড়া, বাসাবো, মুগদা, কদমতলা, বৌদ্ধমন্দির, বনশ্রী এলাকায় এই হার সবচেয়ে বেশি। মূলত জনসাধারণের সহজ ও কম ভাড়ায় যাতায়াতে সুবিধা দিয়ে থাকে এ অবৈধ যানটি। এ কারণে জনসাধারণ বিরক্ত হলেও কিছু বলতে চায় না। বেআইনি যানটি পুলিশি বৈধতা নিয়ে টিকে আছে রাজধানীহ সারা দেশে।
পুরান ঢাকার লোহার ব্রিজ এলাকায় দ্বায়িত্বরত ট্রাফিক ইনস্পেক্টর লোকমান হোসেন জানান, অবৈধ এসব যান ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকেও অভিযান অব্যহত রয়েছে ইতিমধ্যে ৩৬টা থ্রি হুইলার আটক করছি।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়ীতা দাস বলেন, সড়ক শৃঙ্খলা ফেরাতে আমরা সবসময় চেষ্টা করছি। সোহরাবের বিরুদ্ধে আমাদের কাছে একাধিক অভিযোগ ছিলো। আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম। পরে সে আইনি প্রক্রিয়া ছাড়া পেয়েছে। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
২০২১ সালের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ধরনের গাড়ি নির্মাণ আমদানি ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ রয়েছে হাইকোর্টের আদেশে।
(ওএস/এসপি/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








