এখনো আলোচনার পথ বন্ধ হয়নি, কেএনএফ প্রসঙ্গে র্যাবপ্রধান
বান্দরবান প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে অবৈধ অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা বিপথে গেছে, তারা নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবে, তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তাদের ভুল বুঝতে পেরে দ্রুত তারা আত্মসমর্পণ করবে, এটাই প্রত্যাশা।
র্যাবের ডিজি বলেন, আমরা বিভিন্ন সময় সর্বহারাদের পুনর্বাসন করেছি, জলদস্যুদের পুনর্বাসন করেছি, তাই যারা বিপথে গেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে আত্মসমর্পণ করতে চাইলে তাদের জন্য শান্তি আলোচনার পথ খোলা রয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, এখনো আলোচনার পথ বন্ধ হয়নি। কেএনএফ যদি চায়, শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে বৈঠক করে শান্তি ফিরিয়ে আনতে পারে। আমরা সবাই চাই, শান্তিতে থাকতে আর কেএনএফ চাইলেই অশান্তি ছেড়ে সহজেই শান্তিতে ফিরে আসতে পারবে।
এর আগে সকালে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান র্যাবের মহাপরিচালক। সেখানে কেএনএফের হামলা করা রুমা সোনালী ব্যাংক, উপজেলা মসজিদসহ বিভিন্ন স্থাপনা পরির্দশন করেন তিনি। দুপুরে আবার রুমা থেকে হেলিকপ্টারে করে বান্দরবান সদরে পৌঁছে সার্কিট হাউজে গিয়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কেএনএফ প্রসঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় র্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, বিজিবি বান্দরবান সদর দপ্তরের অধিনায়ক কর্নেল সোহেল আহমেদ, র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বান্দরবান শাখার এএসইউ লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ফাহাদ, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








