শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত শিথিল হচ্ছে
স্টাফ রিপোর্টার : শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত শিথিল হচ্ছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী ৩ হাজার বা এর বেশি শ্রমিক থাকা কারখানায় ১৫ শতাংশ শ্রমিকের সম্মতি প্রয়োজন হয়। এখন সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন গঠনে কারকানায় শ্রমিকের সংখ্যার বাধ্যবাধকতার শর্ত তুলে দেওয়া হচ্ছে।
সোমবার (২২ এপ্রিল) সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। সংশোধিত শ্রম আইন আগামী বাজেট অধিবেশনে পাস হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তারা মূলত বাংলাদেশের শ্রম আইন, শ্রমিকদের অধিকার এবং তা নিয়ে আমরা কী কাজ করছি- এসব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। তাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে- বাংলাদেশে শ্রম আইনের যে সংশোধন হচ্ছে, সেটার বর্তমান পরিস্থিতি কী? কী করা হচ্ছে? এগারোটা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এ ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে, তা তাদের জিজ্ঞাসায় ছিল।’
তিনি বলেন, ‘তাদের প্রথম জিজ্ঞাসা ছিল, থ্রেসহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) নিয়ে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে কত শতাংশ শ্রমিক প্রয়োজন, সেটা নিয়ে। প্রথমে ২০১৬ সালের দিকে ৩০ শতাংশ ছিল। ২০১৭ সালে যখন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে যাই, তখন এই থ্রেসহোল্ড ২০ শতাংশে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
‘তখন আমি বলেছিলাম, এটা আমরা আরও কমাবো, তবে সেটা ধীরে ধীরে। এবার যখন সংশোধনী হয়, তখন প্রথম প্রস্তাব ছিল এটাকে ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নিয়ে আসবো। কিন্তু সেখানে একটা ক্যাভিয়েট (শর্ত) ছিল, এটা শুধু যেসব কারখানায় তিন হাজার বা তার চেয়ে বেশি শ্রমিক কর্মরত, তাদের জন্য প্রযোজ্য হবে। আমরা সেটা (৩ হাজার বা এর চেয়ে বেশি শ্রমিক থাকা) তুলে দিচ্ছি, সব কারখানার জন্য সেটা প্রযোজ্য হবে।’
আনিসুল হক বলেন, ‘শ্রম আইন নিয়ে সমস্যা যখন হয়েছিল তখন রাষ্ট্রপতির কাছ থেকে ফেরত আনা হয়েছিল। তার পরের আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সবার জন্য করবো, কোনো ক্যাপ (সীমা) থাকবে না। সেটাও আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি।’
তিনি বলেন, ‘তারপরে বাংলাদেশ শ্রমিক আইন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যেটা হচ্ছে, সেখানে প্রযোজ্য হবে। আগে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন লেবার অ্যাক্টে প্রযোজ্য হওয়ার কথা ছিল। সেই সংশোধনী আমরা করেছি। যে এগারোটি বিষয় তারা জানতে চেয়েছিলেন, তাতে এগুলো ছিল।’
মন্ত্রী বলেন, ‘আমরা যেটা এরইমধ্যে শেষ করেছি, সেটা সম্পর্কে তাদের বলেছি। যেটা নিয়ে কাজ করেছি সেটাও বলেছি। যেমন, শ্রমিক অধিকার নিয়ে। এটা চলমান কাজ। শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না।’
‘কোন দেশ আমাদের কী দেবে, কী দেবে না- সেটার ওপর নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তা-ভাবনা করবো না। সবসময় শ্রমিকদের অধিকার যা আছে, তার থেকে বেশি যাতে তারা পায় এবং অধিকার বাস্তবায়ন করা, তারা যাতে সেটা ভোগ করতে পারে, সেটা নিশ্চিত এই সরকার করবে।’
বাংলাদেশের শ্রম আইন ও অধিকারের বিষয়ে শোনার পর মার্কিন প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







