‘পাট ও চামড়া শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে কাজ করছে সরকার’
আবু নাসের হুসাইন, সালথা : বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী পাট ও চামড়া শিল্প দিয়ে বাংলদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গার্মেন্টস সৃষ্টির মাধ্যমে পোশাক শিল্পকে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে পৌছে দিয়ে বৈদেশিক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। আজ পাট ও চামড়া শিল্পের বহুমুখী ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদিত পন্য বিশ্ব বাজারে তুলে ধরতে এই সরকার কাজ করছে।
আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলা শিশু একাডেমির অডিটোরিয়ামে পাটখাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পাট থেকে পাটজাত পন্য তৈরি করে আমাদের ঘুরে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি। ফরিদপুরে শুধু পাট উৎপাদন হয় তা না, এখানে উচ্চমানের পাটও উৎপাদন হয়। সল্প জায়গায় সল্প সময়ে কিভাবে পাট জাগ দেয়া যায় আমরা সে ব্যবস্থা করবো। আগামীতে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে পাট চাষ ও পাটের বহুমুখী ব্যবহার নিয়ে কৃষকদের সাথে কাজ কবরো। উন্নত জাতের পাট ও বীজ উৎপাদনে পাট গবেষনা কেন্দ্রের কর্মকর্তারাদের এ বিষয়ে কাজ করতে বলা হয়েছে। বাজারে পথিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বাহির থেকে প্রায় ৭৫ বাগ পাটের বীজ আমদানী করতে হয়। আগামীতে পাট বীজে সয়ং সম্পুর্ন হতে সবাই কে কাজ করতে বলেন তিনি।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ঝর্ণা হাসান, বিজিএমই এর সভাপতি আবুল হোসেন, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ প্রমূখ।
বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে পাট থেকে পাটের বহুমুখী পন্য তৈরিতে অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা, চাষী ও পাটের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
পরে পাট অধিদপ্তর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে তিন দিন ব্যাপী বহুমুখী পাট পন্যের মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন জেলার পাট শিল্পের সাথে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তদের মেলা ঘুরে দেখেন সকলে। মেলা ২৫ টি স্টল বসেছে।
(এএন/এসপি/জুন ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








