আমাদের লক্ষ্য সুন্দর সুষ্ঠু নির্বাচন : সিইসি
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য হলো আমরা কোন দলকে, কোন গোষ্ঠিকে, কোন ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য অথবা কোন ব্যক্তি যাতে না জিততে পারে সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নাই। আমরা নেমেছি একটা সুন্দর নির্বাচন দেয়ার জন্য। এজন্য আমি একটা সঠিক ভোটার তালিকা চাই। আমরা কিন্তু ঘোষণা দিয়ে আসছি যে আমরা বাড়ি বাড়ি যাবো। এখন কোন একটা স্কুলের কেন্দ্রে বসে লোকজনকে ডেকে এনে এক্ষত্র করে কিন্তু বাড়ি বাড়ি যাওয়া নয়। তো আপনারা যারা সুপারভাইজার থাকবেন দয়া করে দেখবেন বাড়ি বাড়ি যাচ্ছে কী না। না চায়ের দোকানে বসে বলে আমি বাড়ি বাড়ি গেছি। এটা যেন না হয়। আমরা সবার কাছ থেকে দ্বায়িত্বশীল আচরণ আশা করি। আগামী নির্বাচনি কর্মযজ্ঞে প্রায় ৭০ হাজার লোক কাজ করবে সারা দেশে। সুতরাং এখানে যদি কোন ভুল হয় তাহলে দেশের জন্য বিশাল ক্ষতি। কারণ সুষ্টু ভোটের জন্য সঠিক ভোটার তালিকা পূর্ব শর্ত।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, মৃত ভোটার খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় সরকার যে জন্ম সনদ দেয় ওদের ওয়েব সাইটে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা ৩৬ কোটি। তাদের জন্ম সনদের ভিত্তিতে জনসংখ্যা ৩৬ কোটি। এর কারণ হলো যারা মারা গেছে ওটা জন্ম সনদ দিচ্ছে তারা মৃত্যু সনদ তো উঠাচ্ছেনা। যারা মারা গেছে তারা বাদ যাচ্ছেনা। আমাদের ভোটারদের যারা মারা গেলো তাদেরকে তো আমাদের কর্তন করে দিতে হবে। একজন ভোটার যাতে কোনভাবে ডাবল ভোটার না হয় সে বিষয়ে নিশ্চিত হতে হবে। একজন ব্যক্তি যাতে একাদিক স্থানে ভোটার না হন তা নিশ্চিত করতেও নির্দেশনা তিনি। সিইসি বলেন, আমরা সুষ্টু সুন্দর নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ নেই। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য।
আজ বৃহস্পতিবার সকালে শহরের বেঙ্গল কনভেনশন হলে নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি(ঈইঞঊচ) প্রকল্প কর্তৃক আয়োজিত ’’ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’’ শীর্ষক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতীতের ভোটে কর্মকর্তাদের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগে তো ফেবার না করলে চাকরীতে টান পড়ত। কাউকে ফেবার না করতে চাইলেও অসুবিধা হতো। এখন কিন্তু ফেবার করতে গেলেও অসুবিধা হবে। কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে এসময় তিনি আরও বলেন, কাউকে যদি আপনারা ফেবার করতে চান আমরা কিন্তু ছাড় দেবোনা। যদি এটা আমাদের নলেজে আসে। এখন পুরো জিনিসটা উল্টো। আগে ফেবার না করলে যেমন অসুবিধা হয়েছে এখন করলেও অসুবিধা হবে। এটা আমার পরিস্কার সিদ্ধান্ত। এ ব্যাপারে আমরা শক্ত অবস্থানে থাকব। যদি আমরা বুঝি কেউ একজন কাজ করছেন একটা বিশেষ দলের জন্য, বিশেষ ব্যক্তির জন্য কাজ করছে এরকম যদি আমরা দেখি আমরা এ্যকশনে যাবো। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আইন,বিধি অনুযায়ী নিজের বিবেক অনুযায়ী কাজ করবেন। আপনারা সঠিক কাজটা করলে আমরা একটা সঠিক নির্বাচন দিতে পারবো। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা সহ দেশবাসীর সহযোগিতা নিয়ে ইলেকশন প্রক্রিয়ার সাথে যারা যারা সম্পৃক্ত থাকে ,আমাদের প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি , নেভি, আর্মি, এয়ার ফোর্স সহ যারা জড়িত থাকে সবার সহযোগিতা নিয়ে জাতিকে আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এবং আমরা দেখিয়ে দিতে চাই যে এটা সম্ভব। আমরা এটা প্রমান করতে চাই।
সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী কর্মকার ও মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম আলী নেওয়াজ, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো: মঈন উদ্দীন খান, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নানা ধরণের দাবী-দাওয়া জানাচ্ছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে। এগুলো বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষন দিয়েছেন। উনি বলেছেন এই নির্বাচনটা মিনিমান সংস্কার করে করতে হলে ডিসেম্বর পর্যন্ত করতে পারব। আর বেশি সংস্কার করতে হলে জুন পর্যন্ত নির্বাচন করতে পারব এটা মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা। আমার তাঁর ঘোষণাকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।
দেশের ভোটরদের মধ্যে ভয় দূর করা ও আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের বাড়ি বাড়ি যাওয়ার যে লক্ষ্য এর মধ্যে বড় একটা উদ্দেশ্য হলো মানুষের আস্থা এবং ভয় দূর করা। মানুষকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে সচেতন করা। আপনার ভোট আপনি দিতে পারবেন এ বিষয়ে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টির করা। এবং সভা-সেমিনার সহ ব্যাপক প্রচারণা চালানো হবে। এসময় সিইসি কর্মশালায় অংশ নেয়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোটের প্রতি উদ্বুদ্ধ করতে। প্রধান অতিথির বক্তব্য শেষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন দেশে প্রধান এই নির্বাচন কমিশনার।
(একে/এসপি/জানুয়ারি ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








