‘বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের জন্য প্রস্তুত কুয়েত’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ জানিয়েছেন, চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন খাতে পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য প্রস্তুত কুয়েত।
বুধবার (২২ জানুয়ারি) পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত কুয়েতে বাংলাদেশি কর্মীদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তাদের অনুগত, পরিশ্রমী এবং প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে প্রশংসা করেন। উভয় ভ্রাতৃপ্রতিম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার কথাও বলেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ থেকে কুয়েত আরো দক্ষ ও পেশাদার কর্মী যেমন ডাক্তার, নার্স, আইটি বিশেষজ্ঞ নিয়োগের জন্য প্রস্তুত।
পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সাম্প্রতিক সময়ে প্রচুরসংখ্যক নার্স নিয়োগের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। গৃহকর্মী নিয়োগে কুয়েতের আগ্রহের প্রেক্ষিতে গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সঙ্গে একটি আইনি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবের প্রতিও পররাষ্ট্রসচিব ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দুই দেশের মধ্যে চমৎকার প্রতিরক্ষা সহযোগিতার কথা স্মরণ করে তারা কুয়েতে কর্মরত সামরিক পেশাদারদের পেশাদারিত্ব এবং নিষ্ঠারও প্রশংসা করেন।
রাষ্ট্রদূত হামাদাহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা পদ্ধতি সহজীকরণের জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করেন।
উভয়পক্ষই বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভায় যোগদানের জন্য সহকারী এশিয়ানবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে কুয়েতি প্রতিনিধিদলের ঢাকা সফর এবং ঢাকায় আয়োজিত যৌথ কমিশন (জেসি) সম্মেলনে যোগদানের জন্য কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফর দ্রুত সম্পন্ন করার জন্য জোর দেন। উভয়পক্ষ এশীয় সহযোগিতা সংলাপ (এসিডি) -সহ আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।
(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








