‘আমরা কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চাই না’
স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি অনুষ্ঠানটি আয়োজন করে।
এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সঁপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরোনো বিতর্কের সৃষ্টি হবে।
তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন নয়; রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে। কোন প্রতিষ্ঠানটি নষ্ট হয়নি? যেখানেই যাবেন দেখবেন রাজনৈতিক প্রভাবে ওই প্রতিষ্ঠানটিকে নষ্ট করে ফেলেছে। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সিইসি আরও বলেন, শুধুমাত্র ইসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সারা দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে সম্ভব হবে না। গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি মানুষকে নিয়েই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরাও নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচনের কমিশনের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হল মিডিয়া। আমরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি।
এ সময় তিনি নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের মধ্যে সেরা প্রতিবেদনের জন্য তিন সাংবাদিককে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার তুলে দেন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের সাইদূর রহমান, টিভি মিডিয়া ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব পুরস্কার পেয়েছেন। আগের বছর বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা এই পুরস্কার পেয়েছিলেন।
আরএফইডি’র সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএফইডি সাধারণ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং আরএফইডির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১০ জেলায় ২শ’ অভয়াশ্রম, জলাশয়ে ফিরছে দেশীয় মাছ
- ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক, পরিবারে মাতম
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








