তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : উত্তরের জীবনরেখা তিস্তা। তিস্তায় নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ। কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার করায় ধু-ধু বালুচরে পরিণত হয়েছে এই জনপদ। মরে গেছে তিস্তা নদী। তাই তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তিস্তা নদী রক্ষায় রংপুর বিভাগের ৫ জেলার ১১টি স্থানে ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার ও মঙ্গলবার তিস্তার ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে লাখো মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাটে ৪টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মসূচিকে ঘিরে বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য মঞ্চ, রাত্রিযাপনের জন্য অসংখ্য তাবু টাঙানো ঘর রয়েছে। বিদ্যুৎ সংযোগে অসংখ্য লাইটে আলোকিত হয়েছে তিস্তার চর। এছাড়া আন্দোলনের রাতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য হাজার হাজার মশাল জ্বালানো হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিত প্রধান বলেন, তিস্তা ব্যারাজ পয়েন্টে এরইমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে কয়েক লাখ মানুষ তিস্তাপাড়ে সমবেত হবে।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, জনগণের অর্থ অপচয় না করে বরং বিলম্ব হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় সম্মিলিতভাবে করতে হবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভার্চুয়ালি যোগ দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
(ওএস/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
- ‘শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক’
- জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার
- জামালপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন
- কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি
- ফরিদপুরে বিএনপি নেতার সেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিপক্ষের
- বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত
- মেজর জেনারেল জিয়া তার অফিস কম্পাউন্ডে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন,‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
-1.gif)








