শহীদ মিনার অভিমুখে যাত্রা, ইনকিলাব মঞ্চকে পথেই আটকে দিলো পুলিশ
স্টাফ রিপোর্টার : সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে ধর্ষণবিরোধী আন্দোলনকারী বাম সংগঠনগুলো।
গণমিছিলের ডাক দেওয়া বাম সংগঠনগুলোকে রাজপথ থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে এর আগে গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদমিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবেন বলে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত 'ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে' প্রতিবাদী জুলাই জমায়েতে অংশ নিয়ে তিনি এসব বলেন।
শরিফ ওসমান হাদি বলেন, এগুলো কেউ নারীবাদী না। এরা সবাই দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, র-এর প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার হওয়া টাকায় সারা বাংলাদেশের রাজপথে নামবে। যে রক্ত আবু সাঈদ দিয়েছে আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে। এখনো নেমেছে কি না জানি না। যদি নামে, ঠিক ১২টার সময় জুলাই জনতাকে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করবো।
(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
-1.gif)








