জাহাঙ্গীরনগর স্টেশনসহ নবীনগর পর্যন্ত মেট্রোরেল দাবি শিবিরের
স্টাফ রিপোর্টার : যানজট নিরসনে মেট্রোরেলের চলমান প্রকল্পের এমআরটি লাইন-৫ এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টেশন স্থাপনসহ নবীনগর পর্যন্ত বর্ধিতকরণের দাবি জানিয়েছে ছাত্রশিবির।
রবিবার (২৩ মার্চ) এ দাবি নিয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের কাছে স্মারকলিপি দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, ঢাকার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা। জরুরি কাজে ঢাকা যেতে হলে অনেক সময় রাস্তার মধ্যেই কয়েক ঘণ্টা সময় চলে যায়। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও পরবর্তীতে কর্মজীবনে প্রভাব পড়ছে। এছাড়াও এ অঞ্চলের কয়েক হাজার কর্মজীবী মানুষের ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতে সময় ও অর্থের ব্যাপক অপচয় হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতার ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। তাই শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে একটি স্টেশন স্থাপন করা। এতে এই অঞ্চলের কয়েক লাখ লোকের পাশাপাশি মেট্রো সুবিধা পাবে বিশ্ববিদ্যালয়টির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থীও কর্মকর্তা-কর্মচারী। সাভার পৌরসভাসহ আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধা পাবেন। এ রুটটি মিরপুর হয়ে ভাটারাগামী হলেও এমআরটি লাইন-৬ এর সাথে গাবতলী ইন্টারচেইঞ্জের জন্য নর্দান রুটের সুবিধাও পাবে যাত্রীরা।
দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে এতে বলা হয়, হেমায়েতপুর ডিপোর শতভাগ ভূমি অধিগ্রহণের পাশাপাশি ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। ২০২৮ সাল নাগাদ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ রুটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিধায় যত দ্রুততম সময়ে সম্ভব এ কাজ শুরু করার দাবি জানায় সংগঠনটি।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, মেট্রোরেলের সাউদার্ন রুট নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে ও জাহাঙ্গীরনগরের পাশে একটি স্টেশন স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা ও আশপাশের কয়েক লাখ মানুষ সরাসরি মেট্রোরেল সুবিধা পাবেন। এতে ঢাকার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ সহজ ও দ্রুত হবে। ২০২৮ সালের মধ্যে এই লাইনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাই শিক্ষার্থী ও আশেপাশের মানুষের ভোগান্তি নিরসনে এখনই এই দাবিটি তোলা সময়োপযোগী মনে হয়েছে।"
স্মারকলিপি গ্রহণ করে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই দাবি যৌক্তিক উল্লেখ করে পরবর্তী মিটিংয়ে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন।
(ওএস/এএস/মার্চ ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








