এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার
স্টাফ রিপোর্টার : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যোমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে জানান, ‘অধ্যাপক ইউনূস বলেছেন- এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যোমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে, একইসঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের পরিপ্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কীভাবে আদায় করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে। ’
তিনি জানান, এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বারবার বলে আসছেন। তিনি আজ বলেছেন, এলডিসি উত্তরণের পরে এ কাজে যেন আরও গতি পায়।
প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে জানান, পোশাকসহ রপ্তানি খাতের কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রধান উপদেষ্টা এ ইস্যুগুলোতে দ্রুতগতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণের অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে।
প্রসঙ্গত, আগামী ২০২৬ সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- কুড়িগ্রামে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- গাজীপুর- ৪ আসনে জামায়াতের সালাহউদ্দিনের জয়
- পাবনা- ৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী
- বাংলাদেশের জনগণের আস্থায় নতুন সূচনা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
-1.gif)








