‘আরব বিশ্ব চুপ থাকলেও বাঙালি মুসলমান চুপ করে নেই’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক আইনজীবী মনির হোসেন বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস আর বর্বরতা কোনোভাবেই থামছে না। গত ১০ বছরে ক্রমাগত বোমা-গুলিবর্ষণে ৬২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন হাজারও নারী-পুরুষ-শিশু। নিঃশেষ করে দেওয়া হয়েছে গাজার বেশিরভাগ দালান-কোঠা। এরপরও নিশ্চুপ প্রভাবশালী আরব বিশ্ব। ইসরায়েল নিয়ে তাদের কোনো পদক্ষেপ নেই। তবে বাঙালি মুসলমান আর আইন অঙ্গন চুপ নেই।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।
আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন বলেন, ফিলিস্তিনে মসজিদ আল আকসা অবস্থিত। মক্কায় মসজিদুল হারাম তথা কাবা শরীফ হওয়ার আগে মুসলমানরা আকসামুখী হয়ে নামাজ আদায় করতেন। এখানেই বেশিরভাগ নবী-রাসুলের জন্ম। একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল ফিলিস্তিন। ইহুদির কোনো ঠাঁই ছিল না। কিন্তু ১৯৪৮ সালে আমেরিকা-ব্রিটেনের সহায়তায় জায়গা পায় ইহুদিরা। এরপর থেকেই ফিলিস্তিনিদের উচ্ছেদে ষড়যন্ত্র শুরু করে তারা। আর এখন পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের সভাপতি মো. জমিস উদ্দিন সরকার, আইন সমিতির সাবেক সভাপতি এবিএম আনিছুর রহমান, আইনজীবী আশরাফুজ্জামান, ফিরোজ শাহ প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
-1.gif)








