‘জামায়াত থেকে কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে’
স্টাফ রিপোর্টার : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতের পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রারম্ভিক পর্বে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ শুধু কমিশনের নয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব। যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ আলোচনা টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও কিছু বিষয় থাকবে যেগুলো আমরা আজই মীমাংসা করতে পারবো তা নয়, যদি সেটা সম্ভব হতো তবে তা হতো সকল বিবেচনায় অনেক ভালো।
তিনি বলেন, আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। সে জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী দুই-একদিনের মধ্যেই সমাপ্ত করতে পারলেই আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবো। আমরা বিশ্বাস করি সমস্ত জায়গায় মতভিন্নতা, ভিন্নমত আছে বা ঐকমত্য তৈরি হচ্ছে না। সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। সেদিক থেকে বিবেচনা করে স্মরণ করে দিতে চাই, প্রায় দুই মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমরা এই টেবিলে আসার জন্য আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে। অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে। এটা আমাদের সবাইকে স্মরণে রাখতে হবে।
তিনি বলেন, এটা কেবল একমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব নয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব আসলে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর দায়িত্ব।
তিনি বলেন, সবাই আন্তরিক, সবাই চান এবং আমি বিশ্বাস করি সবার প্রচেষ্টায় নিঃসন্দেহে সফল হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্বে দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
(ওএস/এএস/মে ১৮,২০২৫)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








