বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ
স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে গত এক বছরে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনের জমিতে সরকারি প্রকল্প স্থাপনের পুরোনো সিদ্ধান্ত বাতিলের ধারাবাহিকতায় কক্সবাজারের ৭০০ একর জমি এবং বাফুফের জন্য নির্ধারিত ২০ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সোনাদিয়ার ৯ হাজার ৪৬৭ একর জমি এবং জাফর আলম ক্যাডেট কলেজের নামে বন্দোবস্তকৃত ১৫৫.৭০ একর জমিও ফেরত আনা হয়েছে। আগস্ট ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ৫ হাজার ৯৩ একর বনভূমি উদ্ধার করে সেখানে পুনরায় বনায়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
এতে আরও জানানো হয়, চুনতি বন পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ৩৭ হাজার ১৮২ একর জমি থেকে আকাশমণি গাছ সরিয়ে প্রাকৃতিক বন ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। মধুপুর ও শেরপুরেও আকাশমণি গাছ সরিয়ে বনকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে হাতির করিডোর পুনরায় কার্যকর হয়।
বিলুপ্তপ্রায় দেশি ময়ূর ফিরিয়ে আনাসহ সাম্বার, কালোমুখ প্যারা পাখি, উল্লুক ও হাতির সুরক্ষায় নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। মানুষের সঙ্গে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর দ্বন্দ্ব নিরসনে ১৫৯টি ইআরটি গঠন করা হয়েছে এবং জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। মৌলভীবাজারের লাঠিটিলা সাফারি পার্ক প্রকল্প বাতিল এবং বন্দি হাতি সংরক্ষণের জন্য অভয়ারণ্য গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহীর বিল জোয়ানা ও বিল ভেলাসহ কয়েকটি জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য এলাকাতেও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ চলছে।
জনদাবির পরিপ্রেক্ষিতে ইউক্যালিপটাস ও একাশিয়া গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে এবং নার্সারির এসব গাছ ধ্বংস করা হয়েছে।
পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের লক্ষ্যে নেওয়া অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে- ঢাকার শপিং মলগুলোতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা এবং কাঁচাবাজারে অভিযান জোরদার করা। বিকল্প হিসেবে পাটের ব্যাগ সহজলভ্য করতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে প্রকল্প নেওয়া হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান’ প্রণয়ন এবং ৮৩০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়াও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ চূড়ান্ত করা হয়েছে। পরিবেশ ও বন রক্ষায় ৮টি আইন, বিধিমালা ও নির্দেশিকা চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে।
(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
১২ জুন ২০২৬
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
-1.gif)







