‘জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে’
স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩ নম্বর কেন্দ্র) পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা চাই, কোনো নিরীহ মানুষ যেন আইনের আওতায় না আসে। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কিছু অর্থের বিনিময়ে কিছু নিরীহ মানুষকে আসামি করা হয়েছে—এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। এখন মানুষ অনেকটা অসংবেদনশীল হয়ে গেছে—কোনো ঘটনা ঘটলে প্রতিহত করার বদলে অনেকে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। আগে দেখতাম, একটি শিশু পানিতে পড়ে গেলে অন্য কেউ লাফ দিয়ে উদ্ধার করত, কিন্তু এখন অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, যেসব স্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সেখানে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। শুধু সাংবাদিক নয়, সাধারণ জনগণের ওপরও যাতে হামলা না হয়, সেজন্য সবাইকে প্রতিবাদী হতে হবে। চোখের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব।
৫ আগস্টের পর আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে—ইতোমধ্যে ২০ জন খুন হয়েছেন। এ অবস্থায় নির্বাচনে বড় কোনো শঙ্কা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আমরা নয়, জনগণও একটি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করছি এবং উদ্ধারও হচ্ছে। আমরা পুরস্কারের ঘোষণা দিয়েছি—যে তথ্য দেবে তাকে পুরস্কৃত করা হবে।
পুলিশের জন্য বডি ক্যামেরা কেন আনা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বডি ক্যামেরা থাকলে প্রতিটি জেলা কেন্দ্রে দেখা যাবে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। বর্তমানে পুলিশ, কারারক্ষী ও বিজিবির কাছে কিছু বডি ক্যামেরা আছে। আমরা আরও ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি থানা সদরেও দেওয়ার চিন্তা করছি। বডি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ সম্ভব।
প্রতি কেন্দ্রে আগের মতোই পুলিশ সদস্য থাকবে নাকি সংখ্যা বাড়বে—এমন প্রশ্নে তিনি জানান, প্রতি কেন্দ্রে ৬ জন পুরুষ আনসার, ৪ জন নারী আনসার ও ২ জন অস্ত্রধারী আনসার থাকে। এবার প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় অতিরিক্ত ১ জন অস্ত্রধারী আনসার দেওয়া হবে। এছাড়া আরও ২-৩ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রায় ৮০ হাজার সেনাসদস্য নিয়োগ করা হবে। বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীও থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণ—সবার ভূমিকা অপরিহার্য। আপনারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করেন, আগের মতো পার্শ্ববর্তী দেশের মিথ্যা প্রচার এখন বন্ধ হয়ে গেছে। আশা করি, আপনারা সঠিক সংবাদ প্রচার অব্যাহত রাখবেন।
(ওএস/এএস/আগস্ট ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ আগস্ট ২০২৬
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’
-1.gif)








