‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য’
স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের রায় মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই তাদের দেশে এক্সট্রাবিশন করা হোক। তাদের আপিল করার অধিকার আছে। দেশীয় আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের রায় দ্রুত কার্যকর হয় আমরা সেইটা করবো। যারা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের প্রত্যেককে আমরা বাংলাদেশে ফিরে আনবো এটা শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ। আমরা ফেল করলে এটা পরবর্তী জেনারেশন নিবে। এ জায়গায় কারো ছাড় নেই। দেশে প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ তাদের ছেলে মেয়েকে যারা খুন করেছে, পঙ্গু করে দিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবো এটা আমাদের শপথ। আমাদের হাতে ৭০ দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত আমরা পারবো কিনা জানি না, তবে আমাদের চেষ্টা থাকবে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমরা কোনো মাইনাস ফোরের কথা বলিনি। এ কথা যারা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো। যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। উনি উনার পরিবারকে নিয়ে চোরতন্ত্র জারি করেছিলেন সে জন্য উনি মাইনাস হয়ে গেছে। খালেদা জিয়া আমাদের জাতীয় নেতা। আপামর জনসাধারণের নেতা। উনি শুধু বিএনপির নেতা না। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুক। বাংলাদেশের তার প্রেজেন্টটা খুবই প্রয়োজন। আমরা চাই উনি নির্বাচনে থাকবেন এবং কনটেস্ট করবেন।’
তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
- সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ প্রার্থী: কার হাতে কোন প্রতীক
- নড়াইলের দু‘টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৫ জন
- 'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক
- ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
- তোমার অভিশাপে তুমি স্থির
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- শুভ্রতার আলোয় দেবী সরস্বতী : প্রজ্ঞা ও শুদ্ধতার এক চিরন্তন আরাধনা
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








