‘জামায়াতের রাজনৈতিক স্লোগান শুনে ভোট দিলে কিছু বলার নেই’
স্টাফ রিপোর্টার : ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার দাবি এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেয়, তাহলে তো আমার বলার কিছু নেই বলে জানান তিনি।
সোমবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করবে, এ বিষয়ে মতামত জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি এটিকে রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছি। আগামীতে আমরা ক্ষমতায় গেলে একটা অনেক বড় ফ্যাক্টর আছে না? ক্ষমতায় যাব, ভবিষ্যতে আপনারা ভোট দেবেন। নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেয়, তাহলে তো আমার বলার কিছু নেই।
তিনি বলেন, ভোট দেওয়ার পর যারা ক্ষমতায় বসবেন...এসব চেয়ারে বসবেন তারা তো তখন মাঠের লোক হবেন না। তখন তাদের ফেস করতে হবে। নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে- আমি ক্ষমতায় গেলে বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী। ওপর থেকে খালি মান্না ও সালওয়া পড়তে থাকবে। আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন। আমরা খাওয়াইতে থাকবো ইত্যাদি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এটাকে (জামায়াত আমিরের বক্তব্য) আপনারা (সাংবাদিক) ছাড়া কেউ সিরিয়াসলি নিছে বলে তো আমার মনে হয় না। আমার কাছে এমনই মনে হয়। বের হলে হতো তারা আমাকে দুইটা গালি দেবে।
তিনি বলেন, এটাতো পলিটিক্যাল স্লোগান। আমি যখন ক্ষমতায় না থাকি, তখন তো আমি অনেক কিছু বলতে পারি। আমি বলব আপনারা এখানে আসবেন প্রতিদিন আপনাদের বিরিয়ানি খাওয়াবো, কিন্তু যখন আসবেন তখন বলব ফান্ড নেই কোথা থেকে খাওয়াবো। এটা আপনারাও জানেন আমিও জানি, প্রত্যেক পলিটিক্যাল পার্টি নতুন নতুন স্লোগান দেবে।
(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
- সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ প্রার্থী: কার হাতে কোন প্রতীক
- নড়াইলের দু‘টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৫ জন
- 'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক
- ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
- তোমার অভিশাপে তুমি স্থির
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- শুভ্রতার আলোয় দেবী সরস্বতী : প্রজ্ঞা ও শুদ্ধতার এক চিরন্তন আরাধনা
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








