গুম-খুন বন্ধে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন জ্বালানি উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দেশের গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট জরুরি।
আজ সোমবার সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এবারের নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ তার ইচ্ছা মত ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের ঘটনাবলি তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বিডিআর হত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিগত সময়ে অসংখ্য গুম-খুনের ঘটনা দেখেছে দেশ। এসব আর না হোক এ মন্তব্য করে তিনি বলেন, তাই রাষ্ট্রকে নতুনভাবে সাজানো এবং প্রতিষ্ঠানের ক্ষমতা কাঠামো পুনর্বিন্যাস জরুরি। সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সরকার বিরোধী দলের সম্পর্ক সুদৃঢ়করণ এবং রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়ার বিষয়েও তিনি মত দেন।
তিনি আরও বলেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, এটা প্রচার করা সবার দায়িত্ব। গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন। জনগণই সিদ্ধান্ত নেবে ‘হ্যাঁ ভোট’ দেবেন নাকি ‘না ভোট’। তবে পরিবর্তন চাইলে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএম/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








