কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের
স্টাফ রিপোর্টার : কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই প্রার্থীদের নিজ নিজ কর্মীদের আচরণবিধি সম্পর্কে অবগত করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, যেহেতু আগামীকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে, আমি আশা করব আপনারা আচরণবিধি মেনে চলবেন।
একই সঙ্গে আপনাদের কর্মীদেরও তা মেনে চলতে বলবেন। কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার দায় কিন্তু প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই আপনারা নিজেরা এবং কর্মীদের মাধ্যমে আচরণবিধি মেনে চলবেন।
তিনি বলেন, নির্বাচন পরিবেশ সুন্দর রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়।
প্রার্থীদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েড রয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
মোহাম্মদপুর থানার উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে থাকব আমি।
এখানে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি বলতে পারি। আমরা ঢাকা-১৩ আসনে কোনো ছাড় দেব না। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, তার জোন অনুযায়ী তিনি ঢাকা-১৫ আসনের দায়িত্বে থাকবেন।
ঢাকা-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, আমরা ২৪ ঘণ্টা ডেপ্লয়েড আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আচরণবিধি মেনে চলবেন, কোনো ধরনের মব সৃষ্টি করবেন না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ক্যাম্পে (ইনডোর স্টেডিয়াম) আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি।
ঢাকা-১৩ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হবে-এটাই আমাদের প্রত্যাশা। তবে পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়, প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। আমরা প্রত্যাশা করব, তারা আচরণবিধি মেনে চলবেন। এতে করে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের প্রত্যাশা।
(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








