বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-এদোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ।
বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন।
শার্লি বোচওয়ে বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথের দল মোতায়েন করার সঙ্গে সঙ্গে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব দ্বারা পরিচালিত হয় না, বরং গণতান্ত্রিক যাত্রার এ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত হয়, যাতে তাদের সম্মিলিত ইচ্ছা অবাধে প্রকাশ করা যায়; তা নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা যায়।
মহাসচিব বলেন, আমি কমনওয়েলথ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা তাদের নতুন বছরের শুরুতে বাংলাদেশের জনগণের সমর্থনে এ গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রস্তুতির জন্য উৎসর্গ করেছেন।
কমনওয়েলথ জানায়, নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান এবং উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি সচিবালয় দল পর্যবেক্ষক গ্রুপকে সমর্থন করবে। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের দায়িত্ব হলো, নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হচ্ছে কিনা-তার একটি স্বাধীন মূল্যায়ন করা।
এ দলটি বাংলাদেশ যে মানদণ্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার বিষয়ে প্রতিবেদন দেবে, যার মধ্যে জাতীয় আইনও অন্তর্ভুক্ত রয়েছে।
মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে নির্বাচনের ফলাফল এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দেবে। পরে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সমস্ত কমনওয়েলথ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
১৪ সদস্যের পর্যবেক্ষক দলের তালিকায় আছেন-ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডডো, ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেচটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নিল ফিলিপ ফোর্ড, প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর ড. রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফরে সালিম ওয়াহিদ, মরিশাসের নির্বাচন কমিশনার মোহাম্মদ ইরফান আবদুল রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সাঙ্গিথা যোগেন্দ্রন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ম্যান্ডলা এমচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের ড. দিনেশা সামারারত্নে, উগান্ডার অধ্যাপক উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবউইরে, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আজায়ি, জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিনদানো।
(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








