‘ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন’
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। আমাদের ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কাভার করতে আসা বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের বড় ম্যান্ডেট ছিল সুষ্ঠু একটি নির্বাচন। সে লক্ষ্যে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি। ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি ছিল।
আমরা প্রথমেই সেটা সংশোধন করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করেছি। যারা মারা গেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি।
আখতার আহমেদ বলেন, এবার দুটো ভোট হবে– সাধারণ নির্বাচন ও গণভোট।
রাজনৈতিক নেতৃত্বের জন্য সাধারণ নির্বাচন। আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণভোট। তবে আমাদের যাত্রা খুব মসৃণ ছিল না। আমরা ধাপে ধাপে করেছি।
সাংবাদিকদের উদ্দেশ তিনি বলেন, আমাদের সত্যকে ধারণ করতে হবে।
সব অপতথ্য বর্জন করতে হবে। আমরা প্রবিধান করেছিলাম ভোট কেন্দ্রে সাংবাদিকদের সেলফোন নিয়ে আসা যাবে না। তবে সেলফোন সাংবাদিকদের জীবনের অংশ হয়ে গেছে। পরে এই প্রস্তাবনা আমরা প্রত্যাহার করেছি। আমরা এখন একটি উৎসবমুখর নির্বাচন চাই। অপতথ্য থেকে আমাদের দূরে থাকতে হবে।
ইসির সিনিয়র সচিব বলেন, আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এবারের নির্বাচন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণেই এই মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। তারা স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন বলে আমরা আশ করি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, চিন্তা ও মতপ্রকাশের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে এবারের নির্বাচন শুধু রাজনৈতিক ঘটনা নয়, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এক যাত্রা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। এবারের নির্বাচনে ফেক নিউজের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। তবে আমাদের কাজ হবে সত্য বের করা।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








