জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব- এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই- চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।
তিনি আরও বলেন, এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।
তিনি বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিলো। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








