শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীর মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (র.)-এর মাজারে সাপ্তাহিক ওরশ চলাকালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। বৃহস্পতিবার রাতে ওই হামলার শিকার কয়েকজন বলছেন, হামলাকারীরা 'জামায়াত শিবিরের' লোক। তবে পুলিশের দাবি, এটি কোনো হামলার ঘটনা নয়; বরং মাজার প্রাঙ্গণে মসজিদের সামনে মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ড ঠেকাতে মাজারের লোকজন তাদের বের করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লাঠি হাতে মাজারে অবস্থানরত নারী-পুরুষকে মারধর করে দ্রুত স্থান ত্যাগে বাধ্য করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, একটি দল মাজারে প্রবেশ করে তারা রওজার আশপাশে অবস্থানরত মুরিদ ও জিয়ারতকারীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় আতঙ্কে অনেকে ছোটাছুটি করে পালিয়ে যান। মাজারের অনুসারীরা বলছেন, মাদকবিরোধী অভিযান যদি হয়ও, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে পাশ কাটিয়ে কারা লাঠিসোঁটা হাতে বিচারক হয়ে উঠছে। শাহআলী মাজারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ভাইরাল ভিডিও ঘিরে জনমনে ক্ষোভ বাড়ছে, আর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
এ বিষয়ে জানতে চাইলে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, মাজারে হামলার কোনো ঘটনা ঘটেনি। নামাজের স্থানের সামনে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। তখন তাদের মাজারের লোকজন মিলে মাদক সেবীদের বের করে দেয়। পেটানো ও জামাতে ইসলামের লোকজন ছিল কিনা জানতে চাইলে বলেন ঘটনাস্থলে আমরা গিয়ে কোন বহিরাগত বা জামাতের লোকজনকে দেখি নাই। বা হামলার কিছু পাইনি এগুলো ইউটিউব ব্যাবসায়ীরা ভিউ কামাচ্ছে।
ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবন রোধে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অভিযান চালিয়েছে।
তবে ভিডিওতে প্রকাশ্যে লাঠিপেটার দৃশ্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা প্রশাসনের কাজ। সাধারণ মানুষ সামাজিকভাবে প্রতিবাদ করতে পারে। তবে শাহআলী মাজারে যারা অভিযান চালিয়েছে, তাদের বিষয়ে দলের কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল কিনা তা জানা নেই।
সাম্প্রতিক দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি মাজারে হামলা, ভাঙচুর ও ‘মাদকবিরোধী অভিযান’-এর নামে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
(এস/এসপি/মে ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- রক্তদানের অঙ্গীকার, বাঁচুক অনেক অসহায় প্রাণ
- টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
- প্রধানমন্ত্রী আসছেন, সেই আনন্দে লিখছি
- ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
- ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি’
- চাটমোহরে সাড়া ফেলেছে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা
- ২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা
- জননেতা মোহাম্মদ নাসিম ও সংকটে ঘেরা রাজনীতির বর্তমান বাস্তবতা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃত্যু, কান্নায় ভারী সাতক্ষীরা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- চাটমোহরে সাড়া ফেলেছে ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
-1.gif)







