‘গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার’
স্টাফ রিপোর্টার : গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নই দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। কিন্তু শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান এবং সীমিত বিকেন্দ্রীকরণের ফলে পল্লী অবকাঠামো ও গ্রামীণ জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জিত হয়নি।
এই প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিস)’ অর্জন এবং একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়নে একটি দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।
সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রবিবার (৫ জুলাই) এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ধারণ করে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত সব শ্রেণি-পেশার মানুষ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মো. সাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ের জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সংযুক্ত করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা দেশের পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশের গ্রামাঞ্চলের জনমুখী, অংশগ্রহণমূলক, কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করছে।
স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও মানোন্নয়ন, কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ইতোমধ্যে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সরকারের এই উন্নয়ন দর্শনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি পল্লী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারক আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।
‘আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান করি এবং উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা।’
রাষ্ট্রপতি বলেন, আমি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
-1.gif)







