E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

২০২৬ জুলাই ১০ ১৩:১৮:৫৯
রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ২৪ জন, ওয়ারী বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ৮৮ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুইটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

(ওএস/এএস/জুলাই ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test